.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১


তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।

ভোলার তজুমদ্দিন উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শাকিল মিস্ত্রী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার একটি কেরানী দোকানের পাশে এ ঘটনা ঘটে। নিহত শাকিল মিস্ত্রী দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো. ইউনুসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মো. নূর নবীর ছেলে তামিম হোসেনের কাছে রাকিবের তিন হাজার টাকা পাওনা ছিল। এ নিয়ে শনিবার বিকেলে ক্রিকেট খেলতে গেলে রাকিব ও তামিমের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ সময় রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রী ঘটনাস্থলে এসে দুজনের ঝগড়া থামিয়ে দেন।
এর জেরে সন্ধ্যায় তামিম হোসেন পুনরায় শাকিলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তামিম ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। এতে শাকিল ঘটনাস্থলেই বমি করে অজ্ঞান হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত বলেন, নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ৫২৭ থানায় নতুন ওসি নিয়োগ

4

আইআরআই জরিপে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পাবে

5

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

6

রাবিতে নভেম্বরেই চালু হচ্ছে ই-কার সেবা

7

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধ

8

বিএনপির ২৭২টি আসনের মনোনয়ন ঘিরে জোটে অসন্তোষ

9

তজুমদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ

10

১৩৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয় ও উদ্বৃত্ত অর্জন করল চট

11

জামায়াতের কাছে ২০০ আসন চাওয়ার খবর ভিত্তিহীন: ইসলামী আন্দোলন

12

বোরহানউদ্দিনে শিবির নেতার উপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস

13

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন স

14

ঢামেকে মির্জা আব্বাসকে দেখে ভুয়া স্লোগান জনতার

15

বিডিআর বিদ্রোহ: গাজীপুর কারাগার থেকে ৩৫ সাবেক সদস্যের মুক্তি

16

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

17

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়—এই ধারণা ভাঙতে চায় এনসিপি: তাসন

18

দৈনিক যুগান্তর সম্পাদককে ছাত্রশিবির সভাপতির উপহার

19

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

20