বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের মালতীনগর বখশিবাজার ও স্কুলপাড়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে গণসংযোগ করেন জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আরম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, জামায়াত নেতা আজাহার আলী, ১১নং ওয়ার্ড সভাপতি মোফাজ্জল হোসেন, সেক্রেটারি সাদ্দাম হোসেন, মাস্টার হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বখশিবাজার মোড়ে এক পথসভায় অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সৎ নেতৃত্ব প্রয়োজন। তিনি দাবি করেন, সুযোগ পেলে পাঁচ বছরের মধ্যে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। স্বাধীনতার ৫৪ বছর পরও বৈষম্যহীন ও সুশাসন প্রতিষ্ঠায় কোনো সরকার সফল হয়নি বলেও তিনি মন্তব্য করেন। পথসভায় তিনি ‘দাড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।