.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবান সীমান্ত থেকে মায়ানমারের নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য আটক


মেঘনা দর্পন ডেস্কঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মায়ানমারের সেনাবাহিনী ও বিজিপির ৫ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। রবিবার দুপুরে এরা সীমান্ত পেরিয়ে নাইক্ষ্যংছড়ির ৪২ নং পিলারের কাছে মনজয় পাড়ায় অবস্থান নিলে খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য ও বাকি চারজন মায়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির সদস্য বলে জানা গেছে। আটকৃতরা হলেন মায়ানমার সেনাবাহিনীর সদস্য মিন মিন ও (৪২) বিজিপির সদস্য ক্যজয় লিন (৩২), অংসান থ (৩২), শৈথুরা (৩৮) ও কক সিন (৩৫)। এ বিষয়ে কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মহিউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরবর্তীতে তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য বেশ কিছুদিন থেকে সীমান্তর ওপারে মায়ানমার সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। আরাকান আর্মি কর্তৃক মায়ানমার সেনাবাহিনীর দখলকৃত ক্যাম্প গুলো পুনরুদ্ধারে সেনাবাহিনী সেখানে অভিযান চালাচ্ছে। সংঘর্ষের ফলে নিরাপত্তা বাহিনীর এসব সদস্যরা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়ে থাকতে পারে এমন ধারণা করা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে উপকূল ফাউন্ড

1

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলা-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ক

3

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে দুই স্কুলছাত্রের মর্মান্তিক

4

দৌলতখানে সাপের ছোবলে বাবলুর মৃত্যুতে পরিবারের পাশে দৌলতখানের

5

শীঘ্রই নরসিংদীর আইনশৃংখলার উন্নয়নে যৌথ অভিযান পরিচালিত হবে

6

বরিশালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

7

রাবিতে নভেম্বরেই চালু হচ্ছে ই-কার সেবা

8

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

9

জামায়াতসহ ৮ দলের বরিশালের সমাবেশকে স্বাগত জানিয়ে বোরহানউদ্দি

10

জবি ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে সেলফ ডিফেন্স ওয়ার্কশপ

11

আইআরআই জরিপে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পাবে

12

বিজয় ৭১ হলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

13

দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তা

14

চরের জমির পাকা ধান নিয়ে স্থানীয় কৃষক ও বিএনপি নেতাদের মধ্যে

15

জামায়াত ১৬ বছরে কাউকে সাবান কিংবা একটা মাস্ক কিনে দিয়েছে প্র

16

ভোলা–২ নিয়ে প্রশ্ন ও প্রত্যাশা: সম্ভাবনার জোয়ার কেন উপেক্ষিত

17

মহানবী (সা.)-এর জীবনাদর্শে গড়তে হবে নৈতিক ও মানবিক সমাজ: ভোল

18

ভোলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

19

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর দফায় দফায় হামলা, আহত অন্তত ২০

20