.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা


মোঃ আব্দুর রহমান হেলাল 
ভোলা প্রতিনিধি

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে এক সময়োপযোগী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১১টা ৩০ মিনিটে চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ও চরনোয়াবাদ মুসলিম হাই স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তরুণদের দায়িত্ব, দেশের প্রতি কর্তব্যবোধ এবং উন্নত ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরতে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত এই আলোচনা।

স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী।
অনুষ্ঠানের প্রধান অতিথি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল তাঁর বক্তব্যে বলেন, “তারুণ্যের শক্তিই পারে দেশকে বদলে দিতে। জ্ঞান, নৈতিকতা ও ইতিবাচক চিন্তাধারায় সজ্জিত তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে।”

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার সাফাতুল ইসলাম, চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ লোকমান হোসেন এবং ক্যাব ভোলা জেলা সভাপতি মোঃ সুলাইমান।

আলোচনা সভায় বক্তারা আধুনিক জ্ঞান, প্রযুক্তি, সুশিক্ষা ও নৈতিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তরুণ প্রজন্মকে সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে, তাদের স্বপ্ন ও লক্ষ্যকে আরও দৃঢ় করে তুলেছে বলে জানান আয়োজকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা–বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

1

আগামী নির্বাচনে সমঝোতা–ঐক্যের আহ্বান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ

2

মা ইলিশ রক্ষা অভিযান বোরহানউদ্দিনে ১৭ জেলে আটক

3

জবি ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে সেলফ ডিফেন্স ওয়ার্কশপ

4

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির নির্দেশন

5

শহীদ ওজায়ের পরিবারের পাশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি

6

সংসদে বিএনপির সিদ্ধান্ত বদল নিয়ে বিতর্ক

7

তজুমদ্দিনে জামায়াত সমর্থিত প্রার্থীর গণভোটে হ্যাঁ ভোট দেও

8

গাজায় যুদ্ধবিরতির পর শিশুদের শিক্ষার জন্য ইউনিসেফের উদ্যোগ

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

ঢাবি প্রক্টরকে ‘দেখে নেবার’ হুমকি ছাত্রলীগ নেতার

11

বাংলাদেশের পক্ষে কথা বলেও উপেক্ষিত ফাতিহা আয়াত

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

বান্দরবানে রিসোর্টের মালিক ম্যানেজার অপহৃত

14

জকসু নির্বাচন পেছানোর গুঞ্জন, ২২ ডিসেম্বরই নির্বাচন চান শিক্

15

লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

16

ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ

17

ঘূর্ণিঝড় মন্থা

18

জামায়াতে কেউ রাতারাতি নেতা হতে পারে না — বোরহানউদ্দিন উপজেলা

19

জামায়াতের পুনঃনির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

20