.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদকঃ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন।
বুধবার বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তারা পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন সরকারের প্রেস সচিব শফিকুল আলম।

তফসিল ঘোষণার সম্ভাব্য সময় প্রকাশের পর থেকেই আলোচনা চলছিল যে—স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শিগগিরই পদ ছাড়বেন, কারণ দুজনই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান।

বুধবার দুপুরে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে তিনি পদত্যাগের ঘোষণা না দিলেও মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। পদত্যাগ প্রসঙ্গে তখন তিনি বলেন, “এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “নির্বাচন করব, তবে কোন দল থেকে করব তা পরে জানাব।”

বিশ্লেষকদের মতে, তাদের পদত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, আর দুই তরুণ উপদেষ্টার নির্বাচনী মাঠে নামা রাজনৈতিক অঙ্গনকে আরও সরব করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগের কর্মসূচির জবাবে পালটা কর্মসূচি জুলাই ঐক্যের

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

বোরহানউদ্দিনে জামায়াত সমর্থকের উপর সশস্ত্র হামলা: এলাকায় উত্

5

জামায়াতের পুনঃনির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

জুলাই শহীদ দিবসে বোরহানউদ্দিনে শহীদ নাহিদের কবর জিয়ারত ও দো

8

ইসলামী ব্যাংকের মালিকানা এস আলমের কাছে ফেরতের দাবি আন্দোলনকা

9

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

10

ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান

11

আবারো জামায়াতের 'আমীর' নির্বাচিত ডা. শফিকুর রহমান

12

নীরবে গড়ে উঠছে জনসমর্থন: মাঠপর্যায়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে আলোচন

13

৩১ দফা বাস্তবায়নে ভেড়ামারায় নারী দলের সমাবেশ

14

ছাত্র সংসদে সততা ও ন্যায়নিষ্ঠা দেখতে চায় জামায়াত: কলুষমুক্ত

15

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: হাসপাতালে ডা. কামরুল ইসলা

16

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উ

17

ছাত্রীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ছাত্রদল নেতা

18

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: হামিদু

19

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা

20