.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভুয়া জুলাই-যোদ্ধাদের গেজেট বাতিল করছে সরকার


মেঘনা দর্পন ডেস্কঃ
জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে সম্পৃক্ত না হয়েও জুলাই-যোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া ১০৪ জনের গেজেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্দোলনে সম্পৃক্ত ব্যক্তিরা এই ১০৪ জনকে ভুয়া জুলাই-যোদ্ধা বলে অভিযোগ করেছেন। যাচাই-বাছাই শেষে সরকার তাদের নাম চিহ্নিত করে গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র জানায়, দেশের আটটি বিভাগে ১০৪ জন ভুয়া জুলাই-যোদ্ধা ছাড়াও একই ব্যক্তির নামে একাধিকবার গেজেট প্রকাশ করা হয়েছে এমন ২৩ জনের একটি করে গেজেট রেখে বাকিগুলো বাতিল করা হবে। সব মিলিয়ে মোট ১২৭ জনের গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে ময়মনসিংহ বিভাগে ২০ জন ভুয়া জুলাই-যোদ্ধা ও ১ জনের নামে দু’বার গেজেট হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৩৪ জন ভুয়া ও ৪ জনের নামে দুইবার গেজেট, সিলেট বিভাগে ২৬ জন ভুয়া ও ১ জনের নামে দুইবার গেজেট, খুলনা বিভাগে ৫ জন ভুয়া ও ৪ জনের নামে দুইবার গেজেট, ঢাকা বিভাগে ৭ জন ভুয়া ও ৭ জনের নামে দুইবার গেজেট, রাজশাহী বিভাগে ৯ জন ভুয়া ও ৪ জনের নামে দুইবার গেজেট, রংপুর বিভাগে ২ জন ভুয়া এবং বরিশাল বিভাগে ২ জনের নামে দু’বার গেজেট প্রকাশিত হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যারা আন্দোলনে আহত হননি, তারাই প্রতারণার মাধ্যমে জুলাই-যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়েছেন। জেলা কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে এসব গেজেট বাতিলের প্রক্রিয়া চলছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, জুলাই-যোদ্ধা না হয়েও যারা সুবিধা নিয়েছেন, তাদের তালিকা চূড়ান্ত করে গেজেট বাতিলের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানে আহত হিসেবে গেজেটভুক্ত হয়েছেন ১৪,৬৩৬ জন। এর মধ্যে ক-শ্রেণিতে অতি গুরুতর আহত ৬০২ জন, খ-শ্রেণিতে ১১১৮ জন, গ-শ্রেণিতে ১২,০৮০ জন এবং নিহত হয়েছেন ৮৪৪ জন। এর মধ্যে ৮ জনের গেজেট ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, “যাদের নামে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের গেজেট বাতিল করা হচ্ছে। গেজেট বাতিলের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্ট ক্লোজড

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

মা ইলিশ রক্ষা অভিযান বোরহানউদ্দিনে ১৭ জেলে আটক

3

১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার

4

কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচনকে সামনে রেখে ভোলায় তিন উপজেল

5

ভুয়া জুলাই-যোদ্ধাদের গেজেট বাতিল করছে সরকার

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

সম্প্রীতি ম্যাচে টাইব্রেকারে জয়ে চ্যাম্পিয়ন ‘টিম ডিপ্লোমেটস

8

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ:

9

বিএনপি’র আদর্শিক দিকভ্রান্তি ও নীতিগত পুনর্গঠনের আহ্বান শিবি

10

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ৫২৭ থানায় নতুন ওসি নিয়োগ

11

মাধবদী প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক

12

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় শিল্পের প্রদর্শনী

13

লটারিতে নির্ধারিত হলো ৬৪ জেলার নির্বাচনী এসপি

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

16

পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে ভবনের অংশ ধসে ৩ পথচারীর মৃত্যু

17

শেখ হাসিনা–রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদক মামলার রায় ১ ডিসেম

18

বাংলাদেশে দিল্লির রাজত্ব নয়, চলবে জনগণের শাসন-সাদিক কায়েম

19

গণমানুষের জোয়ার থামানোর শক্তি কারও নেই’ — মুফতি ফজলুল করিম

20