.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ


নিজস্ব প্রতিবেদকঃ
 সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “পে কমিশনের বিষয়ে আমরা এখন কিছু বলতে পারছি না। বিষয়টি আগামী সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে আমরা উদ্যোগ নিয়েছি, প্রাথমিক কাজগুলো শুরু হয়েছে। পরবর্তী সরকার চাইলে এটি বাস্তবায়ন করতে পারবে।”

গত ২৪ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণের লক্ষ্যে একটি নতুন পে কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়েছে। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই কমিশন সরকারি, অর্ধ-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বেতনস্কেলের আওতাধীন রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থার কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা মূল্যায়ন করবে।

বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুসারে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন। গত দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান থাকায় কর্মচারীদের প্রকৃত আয় কমে যাচ্ছে। এই প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে সরকার নতুন পে কমিশন গঠন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হান্নান মাসুদকে হত্যার হুমকি: মূল অভিযুক্ত আটক

1

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে

4

দৌলতখানে জামায়াত নেতার ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প

5

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মীর কাশেম আলীর মেয়ের আবেগঘন স্

6

অনেক ব্যাংক ডিজিটালাইজেশনে আগ্রহী নয়, তারা শুধু মুনাফা রক্ষা

7

প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মহাযজ্ঞে গভীর উদ্বেগ জানিয়েছে

8

নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে লালমোহনে ফুলকপি প্রা

9

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চ

10

সঙ্কটাপন্ন অবস্থায় খালেদা জিয়া আজ মধ্যরাতে বা কাল সকালে লন্ড

11

লাখো জনতার উপস্থিতিতে আটদলের বরিশাল বিভাগীয় সমাবেশ

12

বান্দরবানে নাফাখুম ঝরনায় পড়ে পর্যটক নিখোঁজ

13

বরিশালে ছাত্র–শ্রমিক সংঘর্ষে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগ

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ, গর্ভবতী নারীসহ

16

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

17

তজুমদ্দিনে ৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক

18

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে, নেশাগ্রস্ত ও মানসিক রোগীরা

19

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

20