মেঘনা দর্পন ডেস্কঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। একইসঙ্গে স্বৈরাচার ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা এবং সব গণহত্যা ও গুমের বিচার সম্পন্ন করার পরই ফেব্রুয়ারির নির্বাচনের চিন্তা করা যাবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন জনগণ মানবে না।”
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খেলাফত মজলিসের এই আমির।
সম্মেলনে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।