.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদকঃ
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা তাণ্ডবে নিহত শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে মহানগরীর হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সভায় শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ সাইফুল্লাহ মুহাম্মদ মাসুমের মা শামসুর নাহার রুবি এবং শহীদ হাফেজ গোলাম কিবরিয়া শিপনের বাবা তাজুল ইসলাম।

এছাড়া আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ও ঢাকা–৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা–৫ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা–৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য এডভোকেট এস. এম. কামাল উদ্দিন, সৈয়দ জয়নুল আবেদীন, আব্দুস সালাম, সৈয়দ সিরাজুল ইসলাম, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শহীদ পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ মুহাম্মদ জসিম উদ্দিনের ভাই জাকির হোসেন, শহীদ মো. জসিম উদ্দিনের পরিবার, শহীদ শাহজাহান আলীর ভাই, শহীদ রুহুল আমীনের ছেলে আসাদ এবং শহীদ হাবিবুর রহমানের পরিবার।

অনুষ্ঠানে বক্তারা রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, তাদের রক্ত বৃথা যাবে না। ন্যায় ও নীতির সংগ্রামে জামায়াতে ইসলামী অটল থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা-২ আসনের এমপি প্রার্থী মুফতি ফজলুল করিমকে নিয়ে ঢাকায় ম

1

বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

2

শেখ হাসিনা–রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদক মামলার রায় ১ ডিসেম

3

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে মনপুরায় যুবদলের মিলাদ মাহফিল

4

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির ১ লাখ

5

ভোলা-বরিশাল সেতু সহ ৫ দফা দাবিতে বোরহানউদ্দিনে বিদ্যুৎ কেন্দ

6

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেড় লক্ষ পুলিশ সদস্য কাজ কর

7

দৌলতখানে জামায়াত নেতার ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প

8

ইসলামী ব্যাংকের মালিকানা এস আলমের কাছে ফেরতের দাবি আন্দোলনকা

9

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

10

তজুমদ্দিনসহ উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে শতাধিক পরিবার ক্ষতিগ্রস

11

গাজায় যুদ্ধবিরতির পর শিশুদের শিক্ষার জন্য ইউনিসেফের উদ্যোগ

12

আ. লীগ প্রতিহতে মাঠে থাকার ঘোষণা ডাকসুর

13

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

16

বান্দরবানে নাফাখুম ঝরনায় পড়ে পর্যটক নিখোঁজ

17

ঢাবি প্রক্টরকে ‘দেখে নেবার’ হুমকি ছাত্রলীগ নেতার

18

সঙ্কটাপন্ন অবস্থায় খালেদা জিয়া আজ মধ্যরাতে বা কাল সকালে লন্ড

19

ঝাঁঝে-ঘ্রানে অনন্য আটঘর-কুড়িয়ানার বোম্বাই মরিচ

20