.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কূটকৌশল জনগণ মানবে না — মুহাম্মদ ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সিলেট মহানগরী জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর সিটি পয়েন্টে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

তিনি বলেন, “হাজারো ছাত্র-জনতার রক্তে অর্জিত ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের পরও জনগণের ন্যায্য দাবির জন্য আজও আন্দোলন করতে হচ্ছে — যা জাতির জন্য দুঃখজনক। জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। নভেম্বরে গণভোট আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আন্দোলন চলবে।”

তিনি আরও বলেন, “গণভোট ও পিআর পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক নেতার মস্করা ও আপত্তিকর মন্তব্য গণদাবির সঙ্গে তামাশার শামিল। সরকারের কিছু উপদেষ্টা ও কর্মকর্তা একটি দলের স্বার্থে কাজ করছেন, যা নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।”

সভায় আরও বক্তব্য রাখেন—জেলা আমীর ও সিলেট-১ আসনে প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, এডভোকেট জামিল আহমদ রাজু এবং ছাত্রশিবির মহানগর সভাপতি শাহীন আহমেদ প্রমুখ।

মাওলানা হাবিবুর রহমান বলেন, “দেশে জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণআন্দোলন দেখে একটি দল ভীত হয়ে পড়েছে। ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণে জামায়াত অঙ্গীকারবদ্ধ। জুলাই সনদের বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় জেলেদের খাদ্য সহায়তায় অনিয়মের অভিযোগ

1

বিডিআর বিদ্রোহ: গাজীপুর কারাগার থেকে ৩৫ সাবেক সদস্যের মুক্তি

2

পটুয়াখালীতে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: তদন্তে নেমেছে প্রশাসন ও

3

আজ থেকে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

গণভোটের পর বাংলাদেশে নির্বাচন হবে: নাসির উদ্দিন পাটওয়ারী

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

ভোলা–বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

8

শেখ হাসিনাকে দেশে আনতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে স

9

গফুরগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জুলাই যো

10

রাবিতে নভেম্বরেই চালু হচ্ছে ই-কার সেবা

11

“ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব” — মুফতি ই

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

ভোলা- বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্র

14

ছাত্র সংসদে সততা ও ন্যায়নিষ্ঠা দেখতে চায় জামায়াত: কলুষমুক্ত

15

‘সন্ত্রাস ও রাজনীতি একসাথে চলতে পারে না’- অধ্যাপক মোঃ মাকসুদ

16

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

17

বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

বেনাপোলে খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

20