.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে জামায়াত প্রার্থীর উঠান বৈঠক


তজুমদ্দীন প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নির্বাচনী হাওয়া ইতোমধ্যে বেশ জমে উঠেছে। এ আসনে প্রচারে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম।

প্রতিদিন সকাল, বিকেল ও রাতে নিয়মিতভাবে এলাকায় জনসংযোগ ও ভোট প্রার্থনা করছেন তিনি। রবিবার (গতকাল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের , বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন । বিকাল ৪ টায় চাঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওঃ মোঃ নোমান নেতৃত্বে এক গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার এবং প্রবীণদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

গণসংযোগে অংশ নিয়ে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং স্থানীয় সমস্যা শোনেন। একই সঙ্গে ভোট পেলে সেসব সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

এক সংক্ষিপ্ত বক্তব্যে নিজামুল হক নাইম বলেন,
“জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে। আমার লক্ষ্য হচ্ছে বেকারত্ব দূর করা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন আনা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করা। আল্লাহ আমাকে সুযোগ দিলে লালমোহন ও তজুমদ্দিনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই।”

স্থানীয় ভোটারদের মতে, নিয়মিত মাঠে অবস্থান, জনসংযোগ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কারণে নিজামুল হক নাইম ইতোমধ্যেই ভোটারদের মধ্যে পরিচিতি এবং আস্থার জায়গা তৈরি করে নিচ্ছেন।

গণসংযোগে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁচড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ নোমান।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নিজামুল হক নাইমের প্রচারণার ধরন এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ আগামী নির্বাচনে তাকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: তদন্তে নেমেছে প্রশাসন ও

1

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প

2

জমি সংক্রান্ত বিরোধের জেরে বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে হত্যা

3

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

4

শেখ হাসিনা–রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদক মামলার রায় ১ ডিসেম

5

স্কুল ও কলেজের জন্য 'এমপিও নীতিমালা-২০২৫' জারি: নতুন জনবল কা

6

বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও সুশাসনের দেশ -নিজামুল হক নাঈম

7

৮০ আসনে অনড় ইসলামী আন্দোলন, জামায়াতের নেতৃত্বাধীন জোট ছাড়ার

8

ভোলায় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভ ও

9

ভোলা-২ আসনের এমপি প্রার্থী মুফতি ফজলুল করিমকে নিয়ে ঢাকায় ম

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

ভোলায় নদী তীরবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

12

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির নির্দেশন

13

বোরহানউদ্দিনে দুই মাদকসেবীর জেল ও জরিমানা

14

শিবগঞ্জ সীমান্তে মানবিক দৃষ্টান্ত: ভারতীয় আত্মীয়দের লাশ দেখা

15

জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগ নেতাকর্মীর তালি

16

সরকারের গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাদিক

17

মুসাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব ফেলবে

18

ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খান ডেনমার্কে রাষ্ট্রদূত হচ্ছেন

19

বান্দরবানে প্রবাসীর বাড়ি থেকে চুরি যাওয়া ১১ ভরি স্বর্ণালংক

20