.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত নার্স, সরকারি আবাসনে স্বামীর দখল


মহিব্বুল্যাহ ইলিয়াছ
মনপুরা(ভোলা) প্রতিনিধি

 মনপুরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহফুজা আক্তার কলির বিরুদ্ধে, কর্তব্য রত না থেকে ও জোর পুর্বক হাসপাতালে সরকারী ফ্লাট দখল করে থাকার গুরুতর অভিযোগ উঠেছে। 
মাহফুজা আক্তার কলি  উচ্চতর শিক্ষা(বিএসসি) গ্রহনের জন্য ২ বসরের জন্য ঢাকায় অবস্থান করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারীতে তার শিক্ষানবিশ কোর্সটি শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু তিনি দুই বছর যাবত কর্তব্যরত না থেকেও মনপুরা সদর হাসপাতালের সরকারি প্রথম সারীর ফ্ল্যাটটি দখল করে আছেন। অনুসন্ধানে জানা যায় তার স্বামী মেঃ শাওন মনপুরা উপজেলা অফসোনিন ফার্মাসিউটিক্যালসের মনপুরা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এতে করে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের সাথে সুসম্পর্ক থাকায় তিনি সুযোগ টি গ্রহণ করেছেন। সরকারি বিধিনুযায়ী কর্তব্যরত কোন ডাক্তার অথবা নার্স উচ্চশিক্ষার জন্য সদর দপ্তর পরিত্যাগ করলে এক বছর পর্যন্ত  ফ্ল্যাট টি দখলে রাখিতে পারিবেন।  কিন্তু মনপুরা হাসপাতালের সিনিয়র স্টাপ নার্স মাহফুজা আক্তার কলি এক বছরের বেশি সময় অবৈধভাবে দখলে রেখেছেন ফ্লাটটি। এ নিয়ে দায়িত্বরত নার্সরা জানান, আমরা নিয়মিত ডিউটি পালন করে জরাজীর্ণ বাসায় থাকলে ও ২ বসর পর্যন্ত কিভাবে তার স্বামী শাওন মেডিসিনে চাকুরী করে সরকারি বাসায় থাকার সুযোগ পায় সেটা কর্মকর্তারা ভালো জানেন। 
সাম্প্রতিক ২০ জন নার্স নিয়োগ প্রাপ্ত হলেও তাদের নেই পর্যাপ্ত আবাসন সুবিধা। তাদের থাকতে নিরাপত্তাহীন ভাড়া বাসায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নার্স বলেন আমরা দুর্গম জায়গায় চাকুরী করতে এসে যদি হাসপাতালের আবাসনে থাকতে না পারি তাহলে দুর হতে কোন স্টাফ বেশি দিন চাকুরী করার মানুষীকতা থাকবে না। 
এই ব্যপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল কবির বলেন নতুন বিশ জন নার্স আসায় আমাদের আবাসন সংকট তৈরি হয়।  মাহফুজা আক্তার কলির  বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

1

পুনরায় পেছালো জকসু নির্বাচন

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

রাকসুর কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের কল্যাণে একগুচ্ছ সিদ্

4

শিবির সন্দেহে কাউকে মেরে ফেললেও আওয়ামী লীগ আমলে বিচার হতো ন

5

জকসু নির্বাচনে ছাত্রদল–ছাত্রঅধিকার পরিষদের 'ঐক্যবদ্ধ নির্ভীক

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

কুষ্টিয়া ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহ

8

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ দখল ও যানবাহন পার্

9

রাবিতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য নবীনবরণ

10

‘সন্ত্রাস ও রাজনীতি একসাথে চলতে পারে না’- অধ্যাপক মোঃ মাকসুদ

11

লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

12

কুমিল্লা-৫ আসনে জামায়াতের প্রচারণা সরানো হলেও অক্ষত বিএনপি প

13

ঈদ সামনে রেখে বোরহানউদ্দিনে গরু চুরির আতঙ্ক, সর্বস্ব হারালেন

14

জাতীয় নির্বাচনে সারাদেশ রেড–ইয়েলো–গ্রিন জোনে ভাগ হবে: নির্বা

15

ঢাবিতে বিকৃত যৌনাচারের দায়ে আটক শিক্ষকের বিচার দাবীতে অবস্থা

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

ভোলায় বিএনপি-বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, আহত অন্

18

ঢাকা ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

19

মেডিকেল ছাত্র রাফির মাকে নিয়ে বাজারে গিয়ে ফিরলেন লাশ হয়ে"

20