.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বোরহানউদ্দিন(ভোলা) সংবাদদাতাঃ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন চত্বরে সংঘটিত ভয়াবহ লগী-বৈঠা তাণ্ডবের প্রতিবাদে এবং সেই ঘটনায় নিহত শহীদদের স্মরণে ভোলার বোরহানউদ্দিনে উপজেলা জামায়াতে ইসলামী উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল চার টায় উপজেলা জামায়াত অফিসে পৌর আমীর মাওঃ মোঃ আমান উল্যাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান।

বক্তারা বলেন, ২০০৬ সালের এই দিনে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে লগী-বৈঠা দিয়ে নিরীহ মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়। শহীদ জামায়াত ও ছাত্রশিবিরের ২৪ জন নেতাকর্মীকে পৈশাচিকভাবে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হয়েছিল, যা ইতিহাসের এক ভয়ংকর কালো অধ্যায়। এখনো সেই বর্বরোচিত ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা হয়নি। তারা প্রশ্ন তোলেন, মানবাধিকার ও বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়, কিন্তু পল্টনে লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচার কেন শেষ হচ্ছে না?

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা আমির অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। সেদিন আওয়ামী হায়েনারা চেয়েছিল লগি বৈঠার তাণ্ডবে জামাত-শিবির কে নেতৃত্বশূন্য করতে। গোটা পৃথিবী অবাক বিস্ময়ে মৃত মানুষের লাশের উপর নৃত্য করার আওয়ামী হায়েনা দের পৈশাচিক উল্লাস দেখেছিল। সেদিন তারা চেয়েছিল  এদেশ থেকে ইসলাম ও ইসলামী আন্দোলনের নাম নিশানা মুছে দিতে। কিন্তু জামায়াত - শিবিরের কর্মীরা নিজেদের শরীরকে ঢাল বানিয়ে  নেতৃবৃন্দকে নিরাপত্তা দিয়েছে। তারা  বিগত ১৬ বছর হত্যা, গুম,খুন, মামলা -হামলা করেও ইসলামী আন্দোলনকে মুছে দিতে পারেনি। এতে প্রমাণ হয়েছে ভবিষ্যতে কেউ দ্বীন কায়েমের এ আন্দোলনকে নিশ্চিহ্ন করতে  চাইলে তাদের সে চক্রান্ত সফল হবে না।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শফিউল্লাহ, উপজেলা সেক্রেটারি আবুল কালাম,   বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিগণ,  ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সমাবেশে নিহত শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও ২৮ শে অক্টোবর লগি-বইঠা তান্ডবের ডকুমেন্টারি মানিকার হাট সহ বিভিন্ন জায়গায়  প্রদর্শন করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৬৫ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার

1

তজুমদ্দিনে ৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক

2

চুপ্পুর হাতে জুলাই সনদের বায়াত নেওয়ার চেয়ে নদীতে ডুবে মরে

3

তজুমদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ

4

শীঘ্রই নরসিংদীর আইনশৃংখলার উন্নয়নে যৌথ অভিযান পরিচালিত হবে

5

উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান নিয়ে ঢাবিতে ভর্তি বিড়ম্বনায় শিক্ষার

6

ঘূর্ণিঝড় মন্থা

7

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধ

8

আর্থিকখাতে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন টিবিএসের

9

আড়াইহাজারে অপরাধ দমন ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা

10

দৌলতখানে জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের গণসংযোগে

11

শিক্ষা ক্যাডারের ১,৮৭০ কর্মকর্তা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক

12

হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন সাংবাদিক আবদুল মালেক

13

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

14

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: হাসপাতালে ডা. কামরুল ইসলা

15

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির কর্মী মোঃ সিয়ামের মর্

16

ভোলা–বরিশাল সেতুর দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

17

ডাকসুতে রুহুল কবির রিজভী

18

৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ২১ হাজার

19

তজুমদ্দিনে জামায়াত সমর্থিত প্রার্থীর গণভোটে হ্যাঁ ভোট দেও

20