.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে আনসার বাহিনীর ব্যতিক্রমী মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ


বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও সদস্যাদের জন্য ভোলার বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়েছে। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে ০৬, ০৭ ও ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে চোখের চিকিৎসা, চোখের ছানি অপারেশন, দাঁতের চিকিৎসাসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভোলা জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদ বিন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন।
এ সময় বক্তারা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এছাড়াও সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার ৫০০ কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। শীতার্ত ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগের কর্মসূচির জবাবে পালটা কর্মসূচি জুলাই ঐক্যের

1

রাষ্ট্রযন্ত্র ধ্বংস করেছে ফ্যাসিবাদী শাসন-ড. এনামুল হক চৌধ

2

ওসমান হাদীর সুস্থতা কামনায় ঢাবিতে দোয়া মাহফিল

3

গুজব ও বিতর্কের মুখে ডা. এস এম খালিদুজ্জামান: চিকিৎসা ক্ষেত্

4

অসুস্থ শাকিলকে দেখতে গেলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াত আমীর

5

মহান বিজয় দিবসে বগুড়ায় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রশিবিরের ‘রা

6

ঝাঁঝে-ঘ্রানে অনন্য আটঘর-কুড়িয়ানার বোম্বাই মরিচ

7

শিক্ষা খাতে ৪৩ অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ, চালু হচ্ছে ‘এডু-

8

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: হাসপাতালে ডা. কামরুল ইসলা

9

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হাট-বাজারে চাঁদাবাজদের ঠাঁই থাক

10

‘সন্ত্রাস ও রাজনীতি একসাথে চলতে পারে না’- অধ্যাপক মোঃ মাকসুদ

11

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

12

চরের জমির পাকা ধান নিয়ে স্থানীয় কৃষক ও বিএনপি নেতাদের মধ্যে

13

মেডিকেল ছাত্র রাফির মাকে নিয়ে বাজারে গিয়ে ফিরলেন লাশ হয়ে"

14

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, উত্তাল ঢাবি

17

তজুমদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

18

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনি

19

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

20