.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে নতুন ইউএনও ও ওসিকে বরণ, পরিচিতি ও আইনশৃঙ্খলা সভা


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোরঞ্জন বর্মন এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান মনিরের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সম্প্রসারিত উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর আগে ইউএনও মনোরঞ্জন বর্মন ফুল দিয়ে বরণ করেন নতুন ওসি মনিরুজ্জামান মনিরকে। পরে কর্মকর্তারা ফুল দিয়ে ইউএনওকেও বরণ করেন।

পরিচিতি সভা শেষে একই স্থানে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনোরঞ্জন বর্মন বলেন, “দুর্নীতি একটি সামাজিক অবক্ষয়। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণে। স্বজনপ্রীতিও দুর্নীতির অংশ। সুন্দর সমাজ গঠনে দুর্নীতি রোধ করতে সবাইকে সচেতন হতে হবে।” তিনি আরও বলেন, বোরহানউদ্দিন উপজেলাকে অপরাধ, ইভটিজিং ও মাদকমুক্ত করতে তিনি সকলের সহযোগিতা চান।

একই অনুষ্ঠানে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ-২০২৫ পালন করা হয়।

ইউএনও মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার, নতুন ওসি মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ সরোয়ার আলম খান, সদস্য সচিব এডভোকেট কাজী আজম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, রোকন সদস্য উপাধ্যক্ষ আবুল হাসান মোঃ অলি উল্ল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বশির আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন, শাহবাজপুর প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তজুমদ্দিনে জামায়াত প্রার্থীর উঠান বৈঠক

1

জামায়াতসহ ৮ দলের বরিশালের সমাবেশকে স্বাগত জানিয়ে বোরহানউদ্দি

2

ভোলা-২ আসনের হাতপাখার প্রার্থীর গণসংযোগ

3

বরিশালে ছাত্র–শ্রমিক সংঘর্ষে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগ

4

আগামী জাতীয় নির্বাচনে যুবকদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান

5

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

6

ঝাঁঝে-ঘ্রানে অনন্য আটঘর-কুড়িয়ানার বোম্বাই মরিচ

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

শিক্ষা খাতে ৪৩ অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ, চালু হচ্ছে ‘এডু-

9

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

10

ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফেজ ইব্রাহিমকে গণসংবর্ধনা

11

শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব ন

12

বগুড়ায় লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্টে মামা

13

“ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব” — মুফতি ই

14

চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৯ হাজার টাকা জরিমান

15

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উ

16

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

17

শহীদ জিয়ার ঘোষণায় যুদ্ধ শুরু, ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় — ফজল

18

ভোলার বোরহানউদ্দিনে মুফতি ফজলুল করিমের দিনব্যাপী গণসংযোগ

19

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

20