.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ফয়সাল আহমেদ


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী সমাজসেবক ও ব্যবসায়ী ফয়সাল আহমেদ ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার ও জনবহুল এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং দোয়া ও সমর্থন কামনা করছেন।

গণসংযোগকালে ফয়সাল আহমেদ সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “জনগণের সমর্থন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।

স্থানীয়দের মতে, ফয়সাল আহমেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। সম্প্রতি গফুরগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা, জুলাই আন্দোলনের যোদ্ধা পরিবারের পাশে দাঁড়ানো, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদান করে তিনি প্রশংসা কুড়িয়েছেন।

এছাড়া তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক ফুটবল বিতরণ করেছেন তিনি। এসব উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ফয়সাল আহমেদ বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।

গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতায় বড়মানিকার রাজনৈতিক পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ দিলে লালমোহন ও তজুমদ্দিনকে একটি মডেল আসনে পরিণত করব -

1

গণমানুষের জোয়ার থামানোর শক্তি কারও নেই’ — মুফতি ফজলুল করিম

2

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মীর কাশেম আলীর মেয়ের আবেগঘন স্

3

শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্ব

4

স্বেচ্ছাসেবক দলের দুই জেলা–মহানগর নেতার বহিষ্কারাদেশ প্রত্যা

5

ভোলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

6

“ইশ্বরদীর হামলা পরিকল্পিত; সন্ত্রাসের কাছে মাথা নত করবে না জ

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাবিতে দোয়া মাহফিল

9

আসন্ন জাতীয় নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চান প্রধান উ

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

মৌলভীবাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

12

বোরহানউদ্দিনে জামায়াত সমর্থকের উপর সশস্ত্র হামলা: এলাকায় উত্

13

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত হিফজুল কুরআন প্রতি

14

মেরা পিক জয় করলেন চবির সাবেক শিক্ষার্থী রায়হান

15

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে দুই স্কুলছাত্রের মর্মান্তিক

16

বোরহানউদ্দিনের কুঞ্জেরহাটে আল-হিকমা মাদরাসার ঘটনার সঙ্গে জাম

17

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

মনপুরায় ঢিলেঢালা ভাবে চলছে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা কার্য

20