.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিকে 'সংগীত ও শারীরিক শিক্ষা' শিক্ষক পদ বাতিলের ঘটনায় ঢাবিতে প্রতিবাদ


ঢাবি প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবসৃষ্ট সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত ও সংস্কৃতি বিষয়ক বিভাগ গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এই প্রতিবাদ  কর্মসূচি পালিত হয়।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা সঙ্গীত,সাহিত্য সংস্কৃতিকে ঐতিহ্য এবং প্রেরণার উৎস উল্লেখ করে বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২৪শের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে দেশাত্মবোধক গান এবং সংস্কৃতিক মঞ্চস্থ নাটকের মাধ্যমেও আমরা প্রতিবাদ করেছি এবং অনুপ্রেরণা পেয়েছি।

ঢাবির সংগীত বিভাগের শিক্ষক ড. তপন কুমার সরকার বলেন,  শুধু ধর্ম দিয়ে রাষ্ট্র চলতে পারে না এবং সাহিত্য সংস্কৃতি কখনোই ধর্মের প্রতিবন্ধকতা নয়। 

ঢাবির সংগীত বিভাগের শিক্ষার্থী অহি বলেন, আমাদের অনেকেই আছে যারা শিক্ষকতা পেশাকে পছন্দ করে, প্রাথমিক শিক্ষক নিয়োগে সংগীত এবং শারীরিক শিক্ষা শিক্ষক পদ বাতিলের কারণে আমাদের বিশাল একটা অংশ চাকরির বাজার থেকে ছিটকে পড়ছে। সংস্কৃতি হলো দীর্ঘ সময় চর্চার মাধ্যমে বিকশিত হয় বা ছড়িয়ে পড়ে।তাই নিঃসন্দেহে প্রাথমিক শিক্ষায় এটা সংযোজন অতীব গুরুত্বপূর্ণ। 

প্রসঙ্গত, সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেয়া হয়েছে।  গত রোববার (২ নভেম্বর) সংশোধিত বিধিমালা গেজেট প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক যুগান্তর সম্পাদককে ছাত্রশিবির সভাপতির উপহার

1

দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তা

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

4

আবারো জামায়াতের 'আমীর' নির্বাচিত ডা. শফিকুর রহমান

5

বেনাপোলে খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

6

নরসিংদীর শেখেরচরে জামায়াতের নির্বাচনী সভায় হামলায় আহত ৩০, অভ

7

ভোলা-২ আসনের হাতপাখার প্রার্থীর গণসংযোগ

8

আ. লীগ প্রতিহতে মাঠে থাকার ঘোষণা ডাকসুর

9

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন স

10

ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান

11

তজুমদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ

12

শেরপুরে জালটাকাসহ যুবক গ্রেপ্তার

13

আজ ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে দ

14

নারী বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা

15

গাইবান্ধায় যুবদল নেতার আঘাতে শিবির সভাপতি নিহত, আহত ১

16

ডাকসু-রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

17

আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে-হাসনাত আব

18

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চ

19

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও গণদাবি বাস্তবায়নের

20