.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

অতিরিক্ত সরবরাহের পূর্বাভাসে কমছে জ্বালানি তেলের দাম, বাড়ছে স্বর্ণের মূল্য


নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্ববাজারে আগামী বছর জ্বালানি তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হবে— এমন ধারণা তৈরি হওয়ায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও কমছে জ্বালানি তেলের দাম। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে— এমন প্রত্যাশায় স্বর্ণের দাম বেড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বাজারে এক প্রতিবেদনে বলা হয়, সুদের হার কমানোর সম্ভাবনার ভিত্তিতে এক শতাংশ বেড়েছে স্বর্ণের দাম। বিশ্লেষকদের মতে, সুদের হার কমলে অর্থনীতি চাঙ্গা হয় এবং বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ বাড়ান।

এদিকে তেলের বাজারে চাপে ফেলেছে আগামী বছরের অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা। বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেলের উদ্বৃত্ত থাকতে পারে। ভারতীয় রিফাইনারিগুলো নতুন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে আমদানি কমিয়ে দিয়েছে। এতে রাশিয়া অতিরিক্ত তেল চীনসহ অন্যান্য বাজারে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে।

তবে বাজারে আশা জাগিয়েছে যুক্তরাষ্ট্রের ডিসেম্বরের মুদ্রানীতি সভা। সুদের হার কমলে তেলের চাহিদা আবারও বাড়তে পারে।

সামগ্রিকভাবে, অতিরিক্ত সরবরাহের পূর্বাভাস ও সম্ভাব্য সুদহার কমানোর প্রভাব—এই দুই বিপরীতমুখী পরিস্থিতির মধ্যেই বর্তমানে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার অস্থিরতায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো নির্বাচনি এলাকার ফলাফল বাতিলের ক্ষমতা পেল নির্বাচন কমিশ

1

ফরিদপুরে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোমা ফারুক’ যুব মহি

2

চবিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

3

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্ম

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

7

ভোলা–বরিশাল সেতুর দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

8

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে আলেমদের ঢল সোহরাওয়ার্দী

9

অসুস্থ শাকিলকে দেখতে গেলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াত আমীর

10

আগামী নির্বাচন বিতর্কিত হলে প্রশাসন ও কমিশনকে জনগণের কাঠগড়ায়

11

ভোলায় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভ ও

12

মা ইলিশ রক্ষা অভিযান বোরহানউদ্দিনে ১৭ জেলে আটক

13

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প

14

ঝিনাইদহে গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও ছাত্

15

বিএনপির ২৭২টি আসনের মনোনয়ন ঘিরে জোটে অসন্তোষ

16

‘সন্ত্রাস ও রাজনীতি একসাথে চলতে পারে না’- অধ্যাপক মোঃ মাকসুদ

17

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হাট-বাজারে চাঁদাবাজদের ঠাঁই থাক

18

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় শিল্পের প্রদর্শনী

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20