.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে বিতর্কিত কর্মকর্তারা দায়িত্বে থাকবেন না: ইসি সচিব


নিজস্ব প্রতিবেদকঃ

আগামী জাতীয় নির্বাচনে বিগত তিনটি নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা থাকা কর্মকর্তাদের ভোটগ্রহণের দায়িত্ব থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ জানান, কোন কর্মকর্তারা দায়িত্ব পালনে অযোগ্য হবেন তা সুনির্দিষ্ট মানদণ্ড ও প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।

ইসি সচিব বলেন, কর্মকর্তাদের মূল্যায়নে পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা গুরুত্ব পাবে। প্রয়োজনে নতুন নিয়োগ দেওয়া হবে এবং অনেকে এক এলাকা থেকে অন্য এলাকায় বদলি হবেন।

তবে একযোগে হাজারো কর্মকর্তাকে বাদ দিলে নির্বাচন পরিচালনা কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। সাধারণত স্কুলশিক্ষক ও ব্যাংকের কর্মকর্তারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করে থাকেন; তাদের অনেকেই অতীতে বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, “দলকানা বা পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের সরানো উচিত। তবে অনেকেই চাকরির প্রয়োজনে দায়িত্ব পালন করেছেন—এটি সাংবিধানিক দায়িত্ব। তাই সবাইকে বাদ দিলে সৎ ও দক্ষদের পাওয়া কঠিন হবে।” তিনি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে ইসিকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন।

অন্যদিকে সরকার জানিয়েছে, গত তিনটি জাতীয় নির্বাচন একতরফা ও জালিয়াতিপূর্ণ ছিল বলে অভিযোগ রয়েছে এবং সে নির্বাচনগুলোতে যুক্ত থাকা প্রায় ১৩ লাখ কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে তাদের বাদ দেওয়া সম্ভব কি না—তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন সামনে রেখে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ইসি। একইসঙ্গে সরকার ইতোমধ্যেই ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছে। নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্র

1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়

2

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে আলেমদের ঢল সোহরাওয়ার্দী

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

আমের মিষ্টি আয়োজনে মুখর স্যার এ এফ রহমান হল

5

ঝিনাই নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, দুইজন এখনো নিখোঁজ

6

ভোলায় বিডিপির নেতাকর্মীদের ওপর হামলায় আহতদের পাশে ভোলা-২ জাম

7

বান্দরবানে প্রবাসীর বাড়ি থেকে চুরি যাওয়া ১১ ভরি স্বর্ণালংক

8

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনি

9

সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১০ম গ্রেডে আসার সুযোগ নেই: প্রাথম

10

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিবৃতি ও

11

বরিশালের বাবুগঞ্জের দুই মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

12

বাউফলে বোরহানউদ্দিনের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভ

13

ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর: বাংলাদেশ

14

বিএনপির ৬৫ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার

15

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

16

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

17

ভোলায় গোলাম নবী আলমগীরকে বর্ণাঢ্য শোভাযাত্রায় বরণ

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

অনেক ব্যাংক ডিজিটালাইজেশনে আগ্রহী নয়, তারা শুধু মুনাফা রক্ষা

20