.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইমরান খানের গল্পে অনুপ্রাণিত হয়ে এনসিপির সাফল্য কামনা জামায়াত প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহেরের


নিজস্ব প্রতিবেদকঃ

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনীতিতে ধাপে ধাপে উঠে আসার গল্প তুলে ধরে বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সাফল্য কামনা করেছেন বগুড়া-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের।

তিনি বলেন, “রাজনীতি টি-টোয়েন্টি খেলা নয়, এটি দীর্ঘ সময়ের একটি টেস্ট ম্যাচ।” ইমরান খানের রাজনীতির শুরুর ইতিহাস তুলে ধরে তিনি জানান, ১৯৯৭ সালে জীবনের প্রথম নির্বাচনে খ্যাতিমান এই ক্রিকেটার মাত্র ৫,৮৬৮ ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন এবং প্রতিদ্বন্দ্বীদের মধ্যে পঞ্চম হয়েছিলেন। পরে ২০০২ সালে তিনি ৬৬ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

অবু তাহের বলেন, “২০০৮ সালে পিটিআই নির্বাচন বর্জন করলেও ২০১৩ সালে ৩৫টি এবং ২০১৮ সালে ১১৬টি আসন পেয়ে ইমরানের দল পাকিস্তানের রাজনীতিতে বড় শক্তি হয়ে ওঠে—এটাই রাজনীতির প্রকৃত সমীকরণ।”

তিনি আরও বলেন, “আমি জামায়াত কর্মী, অন্য দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে মন্তব্যের প্রয়োজন নেই। তবে একজন তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি—অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে লড়াকু ছাত্রদের নবগঠিত দল এনসিপি যদি দৃঢ় থাকে, তারা আগামীর রাজনীতি ধরতে পারবে।”

বাংলাদেশের স্বার্থে ‘বাংলাদেশপন্থী’ শক্তি হিসেবে এনসিপির উত্থান জরুরি বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় সাংস্কৃতিক সংসদের ভোলা জেলার দায়িত্বশীল সমাবেশ

1

বোরহানউদ্দিনে মসজিদের ইমামকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিলক

2

ভুয়া জুলাই-যোদ্ধাদের গেজেট বাতিল করছে সরকার

3

ভোলা–বরিশাল সেতুর দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

4

জামায়াতের আমীর-সেক্রেটারীসহ হেভিওয়েট ডজন নেতার আসনে বিএনপির

5

রাবিতে নভেম্বরেই চালু হচ্ছে ই-কার সেবা

6

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, উত্তাল ঢাবি

7

বাংলাদেশে সোশ্যাল মিডিয়াভিত্তিক ইসলামি কনটেন্ট ও ধর্মীয় কর

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্ম

10

মৌলভীবাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

11

নিজ এলাকায় জনরোষের মুখে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্ট

12

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে দুই স্কুলছাত্রের মর্মান্তিক

13

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: কবিতায় উপজেলা পর্যায়ে প্রথম তাহা চ

14

জাকসুর নারী এজিএস মেঘলা সাইবার বুলিংয়ের শিকার—‘স্লাটশেমিং কখ

15

শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি হত্যায় জামায়াতের তীব্র নিন্দা

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

সংগ্রামী ও আদর্শনিষ্ঠ জীবনের প্রতীক মুহাম্মদ কামারুজ্জামান

18

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20