.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান


নিজস্ব প্রতিবেদকঃ

ঐক্যের বৃহত্তর স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন জাগপা নেতা রাশেদ প্রধান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে রাশেদ প্রধান জানান, আজ বৃহস্পতিবার রাত ৮টায় ঐক্যের আসন সমঝোতা ও অন্যান্য বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব দল রাজপথের সাথী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। তাই সব দলের নেতৃবৃন্দ ও সমর্থকদের একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, ঐক্যের বৃহত্তর স্বার্থে তিনি নিজে এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। তবে গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।

রাশেদ প্রধান তার পোস্টে লেখেন, “আমাকে যারা ভালোবাসেন, তারা দয়া করে মন খারাপ করবেন না। ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে আমাদের সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিনি মহান আল্লাহর কাছে দেশের স্বার্থে ঐক্যের এই প্রচেষ্টা কবুল হওয়ার দোয়া করেন।
রাশেদ প্রধানের এই সিদ্ধান্ত ও বক্তব্যকে বিভিন্ন মহলের মানুষ স্বাগত জানিয়েছেন। এ বিষয়ে বগুড়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ বলেন, “আপনার এই ত্যাগ ও সেক্রিফাইজ সারাজীবন মানুষ স্মরণ রাখবে।”
রাজনৈতিক অঙ্গনে রাশেদ প্রধানের এ সিদ্ধান্তকে ঐক্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত আলাউদ্দীন হত্যা মামলায় মনপুরায় এক আসামির যাবজ্জীবন সশ

1

দৈনিক যুগান্তর সম্পাদককে ছাত্রশিবির সভাপতির উপহার

2

অসুস্থ শাকিলকে দেখতে গেলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াত আমীর

3

বোরহানউদ্দিনে কোরআন হাফেজদের তেলাওয়াত ও মিলাদ মাহফিলে খালেদা

4

ওসমান হাদীর উপর হামলার ঘটনায় জবি শিবিরের বিক্ষোভ

5

ছাত্র সংসদে সততা ও ন্যায়নিষ্ঠা দেখতে চায় জামায়াত: কলুষমুক্ত

6

চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রকে অপহরণের চেষ্টা

7

বোরহানউদ্দিনে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন “আমরা দালাল নই, সে

8

বোরহানউদ্দিনে যুবককে তুলে নিয়ে দুই চোখ নষ্টের অভিযোগ; গ্রেপ্

9

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ

10

গণভোটের পর বাংলাদেশে নির্বাচন হবে: নাসির উদ্দিন পাটওয়ারী

11

দৌলতখানের চরখলিফা ইউনিয়নে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উ

12

শরীফ উসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ভোলা পলিটেকনিক শিক্ষ

13

কুষ্টিয়া ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহ

14

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

17

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে দুই স্কুলছাত্রের মর্মান্তিক

18

গুলশানে জামায়াতের ব্রেস্ট ক্যানসার সচেতনতা ক্যাম্প শুরু

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20