.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতকে ২–১ গোলে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ফুটবলারদের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা


নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ–ভারত ম্যাচ মানেই ভিন্ন ধরনের উত্তেজনা। ম্যাচ শুরুর আগেই জাতীয় স্টেডিয়ামের গ্যালারি দর্শকে ছিল ঠাসা। খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন কয়েকজন উপদেষ্টা এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

রোমাঞ্চকর এই ম্যাচে বাংলাদেশ ২–১ গোলে হারিয়েছে ভারতকে। ২২ বছর পর পাওয়া এমন এক ঐতিহাসিক জয় ঘিরে পুরো ক্রীড়াঙ্গনে নেমে এসেছে উৎসবের আমেজ। ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

হামজাদের এই ঐতিহাসিক জয়ের জন্য তিনি ঘোষণা দিয়েছেন ২ কোটি টাকার বিশেষ বোনাস। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, উপদেষ্টার এমন ঘোষণা ফুটবলারদের আরও অনুপ্রাণিত করেছে। বাফুফে সভাপতি নৈশভোজে অংশ নিতে ইতোমধ্যে হোটেলে পৌঁছেছেন। এদিকে দলের তারকা হামজা আগামীকাল সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

নারী ফুটবলে অবদানের প্রসঙ্গ টেনে জানা যায়, এর আগেও যুব ও ক্রীড়া উপদেষ্টা নারী দলকে দুই দফায় দেড় কোটি টাকা পুরস্কার দিয়েছেন—গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা, যা তিনি ইতোমধ্যে পরিশোধও করেছেন। তবে বাফুফে নারী দলকে সাফ জয়ের জন্য ঘোষিত দেড় কোটি টাকার পুরস্কার এখনো এক বছর পার হলেও পরিশোধ হয়নি।

বাংলাদেশের এই জয়ে নতুন করে আশার আলো দেখছে ফুটবল অঙ্গন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রকে অপহরণের চেষ্টা

1

জবি ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে সেলফ ডিফেন্স ওয়ার্কশপ

2

দৌলতখানে জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা:

3

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উ

4

আগুন কেড়ে নিল জীবিকার সম্বল, নিঃস্ব ৭ দোকান মালিক

5

জাকসুর নারী এজিএস মেঘলা সাইবার বুলিংয়ের শিকার—‘স্লাটশেমিং কখ

6

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ

7

বরিশালে ছাত্র–শ্রমিক সংঘর্ষে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগ

8

ভয়াল ও রক্তাক্ত ২৮ অক্টোবর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক

9

নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে: অর্থ উপদেষ্টা সা

10

দৌলতখানে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক

11

দেড়যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান

12

গুজব ও বিতর্কের মুখে ডা. এস এম খালিদুজ্জামান: চিকিৎসা ক্ষেত্

13

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

14

শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি হত্যায় জামায়াতের তীব্র নিন্দা

15

উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ: শেরপুরে জামায়াত প্রার্থীর

16

পীরগঞ্জে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্র

17

বোরহানউদ্দিনে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, মা-বাবা গুরুতর আ

18

ফরিদপুরে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোমা ফারুক’ যুব মহি

19

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

20