.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

৫ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সমমনা ৮ দলের


নিজস্ব প্রতিবেদকঃ

পূর্বঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি দল। সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের আমির মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে। আশা করি, তারা দ্রুত তাদের অবস্থান পরিষ্কার করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে বা পরে করে কোনো লাভ নেই। বরং গণভোটের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”

মাওলানা মামুনুল হক বলেন, “বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে। কিন্তু জনগণ যে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছিল, সেই ‘জুলাই সনদ’ এখনো বাস্তবায়িত হয়নি। আমাদের আট দলের ৫ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশ দিতে হবে। জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এছাড়া আরপিও সংশোধন করা হলে আমরা তা মেনে নেব না।”
 ৬ নভেম্বর সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল। ১১ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে বলে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

সরকার যে সাত দিন সময় দিয়েছে সে বিষয়ে মামুনুল হক বলেন, “আমরা বিশ্বাস করি, দলগুলো বসে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছাবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, জামায়াতের ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, এএইচএম হামিদুর রহমান আযাদ, নেজামী ইসলাম পার্টির মুফতি হারুন ইজহার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।

এর আগে সকালে ৮ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। অংশগ্রহণকারী দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

1

সহকারী শিক্ষক মাহবুবর রহমানকে শোকজ

2

দেড়যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান

3

অসুস্থ শাকিলকে দেখতে গেলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াত আমীর

4

ডাকসু-রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

5

নারী বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা

6

বোরহানউদ্দিনে মসজিদের ইমামকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিলক

7

সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ৯ কর্মকর্তা বদলি–পদায়ন

8

৮ বিভাগের ১৫৮ ইউএনও বদলি করেছে অন্তর্বর্তীকালীন সরকার

9

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

10

নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে লালমোহনে ফুলকপি প্রা

11

ডাকসুর উচ্ছেদ অভিযান– যা ভাবছেন শিক্ষার্থীরা

12

ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খান ডেনমার্কে রাষ্ট্রদূত হচ্ছেন

13

তজুমদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

14

আগামী সংসদ ৯ মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে

15

আগামী জাতীয় নির্বাচনে যুবকদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান

16

হাজার বার ফাঁসি দিলেও শেখ হাসিনার গণহত্যার বিচার শেষ হবে না

17

দৌলতপুরে চিচিঙ্গা চাষে বাজিমাত

18

স্কুল ও কলেজের জন্য 'এমপিও নীতিমালা-২০২৫' জারি: নতুন জনবল কা

19

ডাকসু নেত্রী উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে আগুন: কক

20