.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারের গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাদিক কায়েম


নিজস্ব প্রতিবেদক :

সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে তিনি দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় সাদিক কায়েমকে বিষয়টি অবহিত করা হলে তিনি প্রস্তাবটি গ্রহণ না করার সিদ্ধান্ত নেন।

এক বিবৃতিতে সাদিক কায়েম বলেন, “ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের প্রত্যাশা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হলে আজ নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকত না। বরং প্রশ্ন থেকে যায়—কেন সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।

সাদিক কায়েম অভিযোগ করে বলেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে ওসমান হাদির মতো নেতারা শহীদ হচ্ছেন, অথচ হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসছে—এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তিনি দ্বিধাবোধ করছেন।

তিনি বলেন, “নিঃসন্দেহে আমাদের সবার নিরাপত্তা প্রয়োজন। কিন্তু সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হয় না।”

দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ছাত্র-জনতা যখন এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে, তখন কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে তিনি নিজের জন্য সঠিক মনে করেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবিদ্বারে শিবিরের সাবেকদের প্রীতি সমাবেশে রসমালাই নিয়ে উপস্

1

বিজয়নগরে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি লাইফ সাপোর্টে

2

জমি সংক্রান্ত বিরোধের জেরে বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে হত্যা

3

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্র

4

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ত্রিমুখী লড়াই, মূল প্রতিদ্বন্দ্বিতা হা

5

কুমিল্লা-৫ আসনে জামায়াতের প্রচারণা সরানো হলেও অক্ষত বিএনপি প

6

১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার

7

সংসদে বিএনপির সিদ্ধান্ত বদল নিয়ে বিতর্ক

8

বাংলাদেশের পক্ষে কথা বলেও উপেক্ষিত ফাতিহা আয়াত

9

রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহ

10

শিবির সন্দেহে কাউকে মেরে ফেললেও আওয়ামী লীগ আমলে বিচার হতো ন

11

নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জামায়াতের নির্বাচনী ই

12

মুসাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব ফেলবে

13

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনি

14

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উ

15

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যেই গণভোট চায় খেলা

16

জকসু নির্বাচনে "অদম্য জবিয়ান ঐক্য" নামে শিবির ও আপ বাংলাদেশে

17

লাখো মানুষের অংশগ্রহণে শরিফ ওসমান হাদির জানাজা

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

20