.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণমানুষের জোয়ার থামানোর শক্তি কারও নেই’ — মুফতি ফজলুল করিম


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-২ আসনে জামায়াতের প্রার্থী মুফতি ফজলুল করিম তার নির্বাচনী পোস্টার ছেঁড়ে ফেলার ঘটনায়  রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “কাদা ছোড়া, ইটের গুড়া ছুঁড়ে দেওয়া কিংবা পোস্টার ছেঁড়ে গণমানুষের দাড়িপাল্লা প্রতীকের গণজোয়ার থামানো যাবে না।”

ফেইসবুকে দেওয়া তার পোস্টে তিনি আরও বলেন, রাজনীতি মানে মানুষের জন্য ভালোবাসা, আলো পৌঁছে দেওয়া। যারা পোস্টার নষ্ট করছেন তাদের উদ্দেশে তিনি মন্তব্য করেন— “আপনারা যা করছেন, এসব শুধু দুর্বলতার প্রকাশ। কারো জনপ্রিয়তা দেখে হীনমন্যতায় না ভুগে মানুষের মন জয় করতে শিখুন। আর তা করতে হয় অন্যায় তুলে ধরে, সত্য দেখিয়ে, সম্মান দিয়ে।”

তিনি জানান, মানুষের হৃদয়ে সত্যের আলো জ্বালানো এবং বিবেক জাগিয়ে তোলাই আসল রাজনীতি। তাঁর ভাষায়, “আমি ইনসাফের রাজনীতি করতে চাই। ভোলা-২ জনপদকে শান্তি, ন্যায় ও দুর্নীতিমুক্ত গড়াই আমার লক্ষ্য। মানুষ যদি আমার ওপর আস্থা রাখে, অবশ্যই দাড়িপাল্লায় ভোট দেবে। আর যদি না রাখে—যাকে সঠিক মনে করবে তাকেই ভোট দিক। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।”

পোস্টার ছেঁড়া বা হামলার মতো আচরণে ভোটারকে প্রভাবিত করা যায় না উল্লেখ করে তিনি বলেন, এসব বরং মানুষকে সত্যের দিকে আরও শক্তভাবে নিয়ে যায়।

মেহনতি মানুষের সহায়তায় করা পোস্টার নষ্ট না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের পোস্টারগুলো করা হয়েছে কৃষক, শ্রমিক, জেলে—এদের ঘাম ঝরানো অর্থে। পোস্টার নষ্ট করার আগে অন্তত একবার আল্লাহর কাছে জবাবদিহিতার কথা ভাবুন।”

তিনি সবাইকে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও সম্মানজনক নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা–২ আসনে ১০ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই: নির্বাচন কমিশন

3

বোরহানউদ্দিনে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন “আমরা দালাল নই, সে

4

পুনরায় পেছালো জকসু নির্বাচন

5

বোরহানউদ্দিনে তা’মীরুল উম্মাত মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্

6

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্ট ক্লোজড

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

গুজব ও বিতর্কের মুখে ডা. এস এম খালিদুজ্জামান: চিকিৎসা ক্ষেত্

9

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ দখল ও যানবাহন পার্

10

পটুয়াখালীতে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: তদন্তে নেমেছে প্রশাসন ও

11

বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত অচল মিরাজের জীবনের আলো জ্বালাল উ

12

জামায়াত ১৬ বছরে কাউকে সাবান কিংবা একটা মাস্ক কিনে দিয়েছে প্র

13

শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি হত্যায় জামায়াতের তীব্র নিন্দা

14

জবি ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে সেলফ ডিফেন্স ওয়ার্কশপ

15

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

16

আর্থিকখাতে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন টিবিএসের

17

নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে: অর্থ উপদেষ্টা সা

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১০ম গ্রেডে আসার সুযোগ নেই: প্রাথম

20