.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

চরের জমির পাকা ধান নিয়ে স্থানীয় কৃষক ও বিএনপি নেতাদের মধ্যে উত্তেজনা


‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: 

দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে চরের জমির পাকা ধান  নিয়ে যৌথ কৃষি খামার বিএনপি নেতাদের মধ্যে  টানটান উত্তেজেনা ও মানববন্ধন হয়েছে । সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎গতকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের বাহিরে কৃষিজমিতে  মানববন্ধন অনুষ্ঠিত । মানববন্ধন চলাকালে কৃষি খামার সমবায় সমিতি লি :সদস্য ও বিএনপি'র নেতা প্রভাষক রেজাউল করিম খন্দকার এর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পরে দক্ষিণ আইচা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎ দক্ষিণ-পূর্ব চর আইচা যৌথ কৃষি খামার সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক বজলুর রহমান ও কৃষক ফারুক আখন, সিরাজুল ইসলাম  জানান, ১৯৭২ সালে ২ হাজার ৭০৫ জন কৃষকের নামে যৌথ কৃষি খামারের জন্য প্রায় ৩ হাজার ৮০৫ একর জমি বন্দোবস্ত নেওয়া হয়। আদালতের রায় অনুযায়ী ওই জমিতে কৃষকরা চাষাবাদ ও ধান রোপণ করেন। ধান পাকলে চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরকারি মাদ্রাসা আলীয়ার  প্রভাষক ও  বিএনপির দক্ষিন আইচা থানার সাবেক সভাপতি রেজাউল করিম খন্দকার ও তার লোকজন জোরপূর্বক পাকা ধান কেটে নেওয়ার চেষ্টা করেন। এতে কৃষকরা ধান রক্ষা ও নিজেদের অধিকার আদায়ের দাবিতে শনিবার দুপুরে জমিতে মানববন্ধনে করেন। এসময় রেজাউল করিমের লোকজন হামলার চেষ্টা করেন। তখন পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কৃষকরা প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।
‎
‎অপরদিকে অপর পক্ষের কৃষক মো. আবু তাহের, ইলিয়াছ, ইয়ানুর নুরজাহান  জানান, ভূমিহীনদের জমি না থাকায় দক্ষিণ চর আইচা মৌজায় ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত পর্যায়ক্রমে ৩৬৫ জন ভূমিহীন কৃষক সরকারের কাছে জমি বন্দোবস্তের আবেদন করেন। আবেদনমালা অনুযায়ী সরকার তাদের অনুকূলে জমি বন্দোবস্ত দিয়ে কবুলিয়ত ও খতিয়ান প্রদান করে। প্রায় ২৬ বছর ধরে তারা ওই জমিতে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।

‎‎চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রভাষক রেজাউল করিম খন্দকার বলেন, পূর্ব চর আইচা মৌজায় আমার কোনো জমি নেই। কৃষকরা আমাকে ডাকলে আমি তাদের ডাকে সাড়া দিই। আমি সবসময় আইন মেনে চলেছি এবং ভবিষ্যতেও কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চাই না।

‎সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান বলেন,ধান কাটা নিয়ে  দুই পক্ষের মাঝে  উত্তেজনা সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র এবং আইনজীবীসহ নিয়ে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান করার জন্য বলা হয়েছে। কেউ আইন নিজের হাতে নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ,ওই চরের জমিতে চাষাবাদকে কেন্দ্র করে কয়েক মাসে আগে বিএনপি নেতা  প্রভাষক রেজাউল করিম খন্দকার ও আবু তাহের মাষ্টারকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ওই এলাকার বাসিন্দারা।
পাল্টাপাল্টি হামলা,মামলা ও ঝাড়ু মিছিল ও হয়েছে ইতোমধ্যে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা–বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তর

3

আগামী নির্বাচনে সমঝোতা–ঐক্যের আহ্বান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ

4

গণমানুষের জোয়ার থামানোর শক্তি কারও নেই’ — মুফতি ফজলুল করিম

5

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলা-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ক

7

আ. লীগের কর্মসূচির জবাবে পালটা কর্মসূচি জুলাই ঐক্যের

8

ভোলার তজুমদ্দিনে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা: গ্

9

হাজার বার ফাঁসি দিলেও শেখ হাসিনার গণহত্যার বিচার শেষ হবে না

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ৫২৭ থানায় নতুন ওসি নিয়োগ

12

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে দেলোয়ার হ

13

বিএনপি নেতা ফখরুল আলম পাটোয়ারীর জানাজায় ভোলা-২ জামায়াত প্

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

জামায়াত ১৬ বছরে কাউকে সাবান কিংবা একটা মাস্ক কিনে দিয়েছে প্র

16

ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত পবিত্র কুরআ

17

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উ

18

জবি ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে সেলফ ডিফেন্স ওয়ার্কশপ

19

চূড়ান্ত প্রার্থী তালিকায় নতুন চমক আনছে বাংলাদেশ জামায়াতে ইসল

20