.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মো. নোমান, 
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় তজুমদ্দিন উপজেলার একটি স্থানীয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং লালমোহন–তজুমদ্দিন তথা ভোলা–৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা সেক্রেটারি মাস্টার মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁচড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মো. নোমান, শম্ভুপুর ইউনিয়ন সভাপতি মাস্টার আ. বারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের আত্মমর্যাদা, ন্যায়বিচার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে বিকৃত যৌনাচারের দায়ে আটক শিক্ষকের বিচার দাবীতে অবস্থা

1

ভোলায় ১২ নভেম্বরের সেই ভয়াল রাতের ক্ষত আজও শুকায়নি

2

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্র

3

বিএনপির ২৭২টি আসনের মনোনয়ন ঘিরে জোটে অসন্তোষ

4

উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান নিয়ে ঢাবিতে ভর্তি বিড়ম্বনায় শিক্ষার

5

গৌরনদীতে একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ

6

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হে

7

রক্ত ও প্রতিরোধের গৌরবগাথা: ১৩ ডিসেম্বর হানাদারমুক্ত আক্কেলপ

8

তজুমদ্দিনসহ উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে শতাধিক পরিবার ক্ষতিগ্রস

9

বিসিবিতে অ্যাডহক কমিটি: প্রধান তামিম ইকবাল

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

ভোলা–বরিশাল সেতুর দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

12

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা কর

13

গুলশানে জামায়াতের ব্রেস্ট ক্যানসার সচেতনতা ক্যাম্প শুরু

14

নাসিরুদ্দিন পাটওয়ারীর উপর হামলা

15

নীরবে গড়ে উঠছে জনসমর্থন: মাঠপর্যায়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে আলোচন

16

ভোলার বোরহানউদ্দিনে জামায়াতের রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

17

“বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজন হবে না—এমন বাংলাদেশ চাই” : জামায়াত

18

১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা

19

জমি সংক্রান্ত বিরোধের জেরে বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে হত্যা

20