.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে জামায়াত সমর্থকের উপর সশস্ত্র হামলা: এলাকায় উত্তেজনা


নিজস্ব প্রতিবেদকঃ

ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থক আলাউদ্দিন আকন্দের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) রাত ১১টার পর তাকে ছুরি ও জাঁতি দিয়ে আক্রমণ করা হয়। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের রাজনৈতিক আলোচনার সময় হঠাৎ বাবুল পালোয়ান নামে এক ব্যক্তি এসে আলাউদ্দিনের উপর চড়াও হয়। আলাউদ্দিন আকন্দ বলেন, “আমার এলাকার এক ভাইয়ের সাথে রাজনৈতিক আলাপ করছিলাম। তখন হঠাৎ বাবুল পালোয়ান এসে বলে— ‘তুই জামায়াত করতে পারবি না, তোকে কে সাহস দিলো? তুই আমার কাছে মাফ চা।’ এই বলে সে আমাকে জাঁতি ও ছুরি দিয়ে আঘাত করে।।”

অভিযুক্ত বাবুল পালোয়ানের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো কল রিসিভ করেননি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং জামায়াত নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল দাবি করেছে— এ হামলা স্বাধীন মতামত প্রকাশের ওপর নগ্ন হস্তক্ষেপ।

উপজেলা আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান বলেন,
“আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের বিদায়ের পর মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে। কিন্তু উচ্চ মহলের উসকানিতে বোরহানউদ্দিনে একের পর এক এমন ঘটনা ঘটছে।”

তিনি আরও বলেন,
“যারা একসময় আওয়ামী লীগের নেতাদের বাড়ি অবরুদ্ধ করেছিল, তারাই এখন অতীতের গুনাহ মাফ করতে বিএনপির ছদ্মবেশে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। এ ধরনের নোংরা রাজনীতি কারো জন্য কল্যাণকর নয়। আজ অন্যের জন্য গর্ত খুঁড়লে কাল নিজেকেই সেখানে পড়তে হবে— অতীত তাই প্রমাণ করে।”

জামায়াতের পক্ষ থেকে ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনি ব্যবস্থার জন্য মামলার প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

1

মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদল কর্

2

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

3

বরিশালে ছাত্র–শ্রমিক সংঘর্ষে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগ

4

রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের পরিবারের সাথে জামায়াতে ইসলামীর

5

সেতুর দাবীতে আন্দোলনরতদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বোরহান

6

শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব ন

7

হাসপাতালে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরকে দেখতে গেলেন বিএনপি

8

কুষ্টিয়া ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহ

9

তজুমদ্দিনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

12

মনপুরায় জমি নিয়ে বিরোধ: অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ,

13

সাংবাদিক শওকত মাহমুদকে মালিবাগ থেকে গ্রেপ্তার করেছে ডিবি

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রকে অপহরণের চেষ্টা

16

পঞ্চগড়ে মহাসড়কে পাথর-বালু রাখলে মোবাইল কোর্টে কারাদণ্ড—কঠোর

17

নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে অংশ নেবে এনসিপি

18

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

19

চীনের অর্থায়নে চবিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘কনফুসিয়াস সেন্

20