.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে বোরহানউদ্দিন উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আজ স্বাধীন বাংলাদেশ। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার অসীম কুমার, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মণ্ডল, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার মেহেদী মাসুদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি অন্তর হাওলাদার, প্রেসক্লাব সভাপতি ফয়সাল আহমেদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী মামলায় ১৫ সেনা কর্মকর্তা এখনও কর্মরত

1

মেগা প্রকল্প নয়, শিক্ষা–স্বাস্থ্য ও জনবল উন্নয়নে বিনিয়োগে বি

2

রাবিতে হিজাব ও ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবা

3

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির কর্মী মোঃ সিয়ামের মর্

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

নওগাঁর আত্রাইয়ে পাটচাষিরা খুশি, ন্যায্য মূল্য পেয়েছে

6

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে- নোয়াখালীতে শ

7

শহীদ জিয়ার ঘোষণায় যুদ্ধ শুরু, ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় — ফজল

8

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, উত্তাল ঢাবি

9

চীনের অর্থায়নে চবিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘কনফুসিয়াস সেন্

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

12

পঞ্চগড়ে মহাসড়কে পাথর-বালু রাখলে মোবাইল কোর্টে কারাদণ্ড—কঠোর

13

লাখো জনতার উপস্থিতিতে আটদলের বরিশাল বিভাগীয় সমাবেশ

14

জকসু নির্বাচনে ছাত্রদল–ছাত্রঅধিকার পরিষদের 'ঐক্যবদ্ধ নির্ভীক

15

বরিশালের বাবুগঞ্জের দুই মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

16

আগামী নির্বাচন বিতর্কিত হলে প্রশাসন ও কমিশনকে জনগণের কাঠগড়ায়

17

যে সেতু চাইবে, সে-ই ভোট পাইবে — জুলাই যোদ্ধা রাসেল মাহমুদ

18

মনপুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া-মোনাজাত

19

ডাকসুতে রুহুল কবির রিজভী

20