.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলা- বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্রাসার শিক্ষার্থীদের মানববন্ধন


বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা 

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার বোরহানউদ্দিনে তা’মীরুল উম্মাত মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮টা ৩০মিনিটে মাদ্রাসা সংলগ্ন ভোলা - চরফ্যাশন সড়কে শান্তিপূর্ণ ভাবে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় জেলা ভোলা। যাকে দীর্ঘদিন ধরে বলা হয় “দ্বীপের রানী” জাতীয় গ্রেডের গ্যাস উৎপাদনকারী হওয়া সত্ত্বেও এখনো স্থায়ী ও দ্রুত যোগাযোগব্যবস্থার অভাবে পিছিয়ে রয়েছে। সেই দীর্ঘদিনের প্রত্যাশা ও উন্নয়ন–বঞ্চনার বাস্তবতা তুলে ধরেই মানববন্ধনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড প্রদর্শন করে জানান, ভোলা–বরিশাল সেতু নির্মাণ হলে জেলার অর্থনৈতিক বিকাশ, জরুরি চিকিৎসাসেবা, দুর্যোগকালে নিরাপদ যোগাযোগ এবং দেশের মূল অর্থনীতির সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন সহজ হবে।



মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান মানববন্ধনে বলেন,
২২ লক্ষ মানুষের এই জনপদ প্রতিদিন নদীভাঙন, পরিবহন সংকট ও দুর্বল নৌযান নির্ভরতার কারণে ভোগান্তিতে থাকে। গ্যাস থেকে রাষ্ট্রীয় আয় হলেও স্থানীয় উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না আসায় এই সেতু এখন ভোলাবাসীর টিকে থাকার অপরিহার্য দাবি।
তিনি আরও জানান, সেতু নির্মাণ হলে কৃষিপণ্য, মাছ ও শিল্পপণ্য দ্রুত রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাবে; কর্মসংস্থান বাড়বে এবং পর্যটন খাতেও তৈরি হবে নতুন সম্ভাবনা।

মানববন্ধনে অংশগ্রহণকারী ভোলা জেলা ডেভেলপমেন্ট ফোরামের বিভাগীয় সমন্বয়ক খাদেমুল ইসলাম রাজীব সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করে বলেন—
ভোলা আর পিছিয়ে থাকতে চায় না; ভোলা–বরিশাল সেতু আমাদের ন্যায্য ও সময়ের দাবি।

এ মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহনা ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক আব্দুল হান্নান, আহমেদের হাট আলিম মাদ্রাসার সিনিয়র  প্রভাষক মোঃ ইব্রাহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুর রহিম, সমাজসেবক মোঃ জহির, সাংবাদিক জামাল উদ্দিন, মোঃ মিজানুর রহমান, তামিরুল উম্মাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল  মাওঃ জহিরুল ইসলাম জাবেরী,   সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহ: গাজীপুর কারাগার থেকে ৩৫ সাবেক সদস্যের মুক্তি

1

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ

2

আলোচিত আলাউদ্দীন হত্যা মামলায় মনপুরায় এক আসামির যাবজ্জীবন সশ

3

জকসু নির্বাচন পেছানোর গুঞ্জন, ২২ ডিসেম্বরই নির্বাচন চান শিক্

4

জামায়াতকে নিশ্চিহ্ন করতে চাওয়া শক্তিরাই নিশ্চিহ্ন হয়ে গেছে:

5

ভোলা-২ আসনে বিএনপি প্রার্থীর হলফনামায় স্ত্রীর বিপুল খেলাপি ঋ

6

শিক্ষা খাতে ৪৩ অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ, চালু হচ্ছে ‘এডু-

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

চট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো সাবেক আ. লীগ

9

ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত

10

তজুমদ্দিনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

11

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়

12

বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

13

ডাকসুর উচ্ছেদ অভিযান– যা ভাবছেন শিক্ষার্থীরা

14

জামায়াত কর্মী শান্ত হত্যায় নিন্দা–প্রতিবাদ: দৃষ্টান্তমূলক শা

15

মেট্রোরেল পিলারের অংশ পড়ে প্রাণ গেল পথচারীর

16

ঝালকাঠির কাঠালিয়ায় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে বিএনপি মনোনয়

17

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোত

18

শহীদ ওজায়ের পরিবারের পাশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি

19

মেরা পিক জয় করলেন চবির সাবেক শিক্ষার্থী রায়হান

20