.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ

ভোলা-২ (বোরহানউদ্দিন -ভোলা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বর্ণ্যাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সকাল নয় টায় বোরহানউদ্দিন হেলিফোর্টের সামনে থেকে  প্রায় দুই হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে ভোলা-২ আসনের জামায়াত পদপ্রার্থী মুফতী ফজলুল করীমের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এই শোডাউন শুরু হয়। 

সকাল ৯টা থেকে বোরহানউদ্দিন উত্তর বাস স্ট্যান্ড, বোরহানউদ্দিন বাজার, খেয়া ঘাট, দরুন বাজার, মজম বাজার  অতিক্রম করে কুঞ্জের হাট বাজার, মনিরাম বাজার, উদয়পুরের রাস্তার মাতা, মানিকার হাট বাজার, খায়ের হাটের রাস্তার মাথা,  নুর মিয়ার হাট হয়ে দৌলতখানে প্রবেশ করে এবং দৌলতখান থেকে বিভিন্ন বাজার হয়ে বাংলাবাজার আসে।বাংলা বাজার থেকে খায়ের হাট বাজার হয়ে আবার বিকাল তিন টায় বোরহানউদ্দিনে এসে র‌্যালিটি শেষ হয়।

প্রতিটি বাজারেই দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ জনগণের উচ্ছ্বসিত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় জনসাধারণ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে র‌্যালিকে স্বাগত জানান। বোরহানউদ্দিন থেকে যাত্রা শুরুর পূর্বে এক বক্তব্য  জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন-দৌলতখান আসনের মনোনীত প্রার্থী মুফতি ফজলুল করিম বলেন, ‘নির্বাচিত হলে সুদমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো।  রাস্তা-ঘাটসহ সর্বমুখী উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব। নদী ভাঙ্গন রোধে কার্যকর ভুমিকা রাখবো। একটি আধুনিক হসপিটাল করব।

র‌্যালিতে অংশ নেয়া কর্মীরা জানান, দীর্ঘদিন পর এলাকায় এমন সুশৃঙ্খল ও ব্যাপক রাজনৈতিক প্রদর্শন দেখা গেল, যা তরুণদের মাঝে নির্বাচন নিয়ে আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শক্তিশালী শোডাউন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে নির্বাচনী মাঠে দৃশ্যমান সুবিধা দিবে এবং জনসমর্থনের নতুন সূচক তৈরি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুতে ইইউ রাষ্ট্রদূত

1

শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

2

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

3

দৌলতখানে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উপহার

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

ঢাবিতে ধর্ম অবমাননা ও কূটুক্তির অভিযোগে এক শিক্ষার্থীকে ৬ মা

6

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

7

ভোলা–বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

8

আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে-হাসনাত আব

9

চরফ্যাশনে জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রমে বাধা ও হামলার অ

10

জকসু নির্বাচন পেছানোর গুঞ্জন, ২২ ডিসেম্বরই নির্বাচন চান শিক্

11

ভোলায় নারী গ্রেপ্তারে ক্ষোভ, ডাকসু ভিপির নিন্দা

12

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে দুই স্কুলছাত্রের মর্মান্তিক

13

সরকারের গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাদিক

14

ভোলা-২ আসনের হাতপাখার প্রার্থীর গণসংযোগ

15

রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের পরিবারের সাথে জামায়াতে ইসলামীর

16

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

17

বরিশালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

18

তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অ

19

১৩৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয় ও উদ্বৃত্ত অর্জন করল চট

20