নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়া-৬ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বগুড়ার নুনগোলা ইউনিয়নের হিন্দুপল্লীগুলোতে গণসংযোগ ও পথসভা করেছেন।
রবিবার সকালে তিনি দাড়িয়াল, শশীবদনী ও আশোকোলা হিন্দুপাড়ায় ঘরোয়া গণসংযোগ করেন এবং পরে দাড়িয়ালে স্থানীয় পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় উপস্থিত ছিলেন, শহর অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ,
নুনগোলা ইউনিয়ন আমীর মাওলানা আমজাদ হোসেন, নায়েবে আমীর ডা. হারুনার রশিদ,
সেক্রেটারি শরিফুল ইসলাম,
প্রচার সম্পাদক ডা. হাসান আলী,
সাইফুল ইসলাম ভান্ডারী, আপেল মাহমুদ, আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অধ্যক্ষ সোহেলের বক্তব্য বলেন,
“সুখী, সমৃদ্ধশালী, ঘুষ-দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে সকল ধর্মের মানুষকে একসঙ্গে হাতে হাত রেখে কাজ করতে হবে। দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশী। দেশটা আমাদের সবার।”
তিনি আরও দাবি করেন, ফ্যাসিস্ট সরকার পালানোর পর যখন আপনারা আতঙ্কে ছিলেন, তখন আমাদের নেতাকর্মীরা আপনাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। আপনাদের কোনো সম্পদ আমাদের কেউ দখল করেনি—এ রকম অভিযোগ কেউ দিতে পারবেন না। আমরাও কাউকে দখল করতে দেব না।”
অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ডা. সুনীল চন্দ্র দাস, অজিত চন্দ্র দাস ও সহদেব চন্দ্র দাস বক্তব্য রাখেন।