.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ


ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার শিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নুরুন নাহার বেগম ও তার স্বামী সাবেক প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষক–শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করে প্রধান শিক্ষিকার অপসারণ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষিকা নুরুন নাহার বেগম নিয়মিত ক্লাস না নিয়ে শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন, হুমকি-ধমকি দেন এবং সামান্য কারণে শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেন।

সম্প্রতি ২৭ জুলাই সহকারী প্রধান শিক্ষক বেলায়েত স্যারকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষিকার কারণে বিদ্যালয়ে ভয় ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে ক্লাসে আসে।

এ ছাড়া নুরুন নাহার বেগম ও তার স্বামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা মামলা ও হুমকির অভিযোগও পাওয়া গেছে। 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. বেলায়েত মিয়া বলেন, “সহকারী প্রধান শিক্ষককে প্রকাশ্যে অপমান করা অত্যন্ত দুঃখজনক। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগগুলো গুরুতর, বিষয়টি আমরা তদন্ত করছি।”

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষিকা নুরুন নাহার বেগম বলেন, “বিদ্যালয়টি আমার স্বামীর অর্থায়নে চলছে। কারও সঙ্গে আমি খারাপ আচরণ করিনি।”

ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজাহারুল হক বলেন, “প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, “নুরুন নাহার বেগমকে অপসারণ ছাড়া বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরবে না।”
তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লটারিতে নির্ধারিত হলো ৬৪ জেলার নির্বাচনী এসপি

1

জামায়াতের পুনঃনির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

2

আগামী নির্বাচনে যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীর পক্ষে কাজ করবে

3

রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহ

4

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে প্রাণ গেল মায়ের, আহত মেয়ে

5

লাখো মানুষের অংশগ্রহণে শরিফ ওসমান হাদির জানাজা

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

চবিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

8

আগামী সংসদ ৯ মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে

9

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের ঢাকায় দুইদি

10

তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অ

11

আগামীকাল জামায়াতসহ আট দলের বিক্ষোভ কর্মসূচি

12

বোরহানউদ্দিনে যুবককে তুলে নিয়ে দুই চোখ নষ্টের অভিযোগ; গ্রেপ্

13

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প

14

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

15

এবার শিক্ষিকা মোনামীকে নিয়ে আপত্তিকর পোস্ট ঢাবি ছাত্রদল কর্ম

16

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহা পিণ্ডদান উৎসব

17

সংগ্রামী ও আদর্শনিষ্ঠ জীবনের প্রতীক মুহাম্মদ কামারুজ্জামান

18

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলায় নিহত ১, আহত ২

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20