!
আবু বকর আবির,
জবি প্রতিনিধি
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় জুড়ে। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক এবং সংস্কৃতিক ছাত্র সংগঠনগুলো নির্বাচনের সব রকমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারই ধারবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ও আপ বাংলাদেশ সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ নামের যৌথ প্যানেল ঘোষণা করা হয়েছে।
আজ ১৮ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১২ টায় এই প্যানেল ঘোষণা করা হয়।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক(জিএস) হিসেবে লড়বেন আব্দুল আলিম আরিফ। সহ-সাধারণ সম্পাদক(এ জি এস) পদে লড়বেন মাসুদ রানা (আপ বাংলাদেশ)।
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নূরনবীকে মনোনয়ন দেওয়া হয়েছে। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহীম খলিল। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন সুখীমন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নূর মোহাম্মদ। আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবিব মোহাম্মদ ফারুক।
এছাড়া ঘোষিত প্যানেল অনুযায়ী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন নওশীন জয়া। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিদ হাসান রাসেল, আর ক্রীড়া সম্পাদক হিসেবে লড়বেন জারজিস আনোয়ার নাঈম। পরিবহন সম্পাদক পদে তৌহিদুল ইসলাম। সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান। পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. সোহাগ আহমেদ কে মনোনয়ন দেয়া হয়েছে।
নির্বাহী সদস্য হিসেবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন শান্তা আক্তার, সালেম হোসেন সিয়াম, ফাতেমা আক্তার অওরীন, আকিব হাসান, হাফেজ কাজী আরিফ, মো. মেহেদী হাসান এবং আব্দুল্লাহ আল ফারুক।
প্যানেল ঘোষণার পর প্যানেলের নেতৃবৃন্দ জানান, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতেই তাদের এই সমন্বিত উদ্যোগ।