.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়—এই ধারণা ভাঙতে চায় এনসিপি: তাসনিম জারা


নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত আছে—গডফাদার, সন্ত্রাসী ও চাঁদাবাজরাই রাজনীতিতে জায়গা পান, তারাই সংসদ সদস্য (এমপি) হন। কিন্তু এনসিপি এই ধারণা ভেঙে দিতে চায়।

রোববার (২৩ নভেম্বর ২০২৫) সকালে রাজধানীর শাহবাগস্থ শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তাসনিম জারা বলেন, “মানুষ মনে করে সৎ ও যোগ্য মানুষ রাজনীতিতে জায়গা করতে পারে না। কিন্তু আমরা সেই ভুল ধারণা বদলাতে চাই। সত্যিকারের যোগ্য, সৎ ও জনবান্ধব ব্যক্তিদের আমরা সংসদে পাঠাতে চাই।”

তিনি জানান, রাজনীতিকে প্রভাবশালী গোষ্ঠী বা নির্দিষ্ট কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রাখতে এনসিপি প্রথমবারের মতো সবার জন্য উন্মুক্তভাবে মনোনয়ন ফরম তোলার সুযোগ করে দিয়েছে। অনলাইন ও অফলাইনে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত দুই সপ্তাহে আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, উদ্যোক্তা—বিভিন্ন ক্ষেত্রের বহু মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যাদের অনেকেই আগে কখনো রাজনীতিতে যুক্ত হওয়ার কথা ভাবেননি। এতে সারাদেশে ব্যাপক সাড়া তৈরি হয়েছে।

ডা. তাসনিম জারা বলেন, “আমরা নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই। রাজনীতিতে জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে চাই। সেই কারণে এমন মানুষকে তুলে আনছি যারা জবাবদিহিতার রাজনীতি করবেন, পুরোনো ধ্যানধারণা ভেঙে নতুন সংস্কৃতি গড়ে তুলবেন।”

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরআই জরিপে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পাবে

1

নওগাঁর আত্রাইয়ে পাটচাষিরা খুশি, ন্যায্য মূল্য পেয়েছে

2

ফরিদপুরে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোমা ফারুক’ যুব মহি

3

ভোলা–বরিশাল সেতুর দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

4

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ

5

বোরহানউদ্দিনে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন “আমরা দালাল নই, সে

6

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধ

7

হাসপাতালে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরকে দেখতে গেলেন বিএনপি

8

ভোলায় গোলাম নবী আলমগীরকে বর্ণাঢ্য শোভাযাত্রায় বরণ

9

শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে ড. হাফিজ

10

ঝিনাইদহে গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও ছাত্

11

ইশতেহার থেকে পাঁচ গুণ বেশি কাজ করব: ডাকসু ভিপি

12

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

13

‘সন্ত্রাস ও রাজনীতি একসাথে চলতে পারে না’- অধ্যাপক মোঃ মাকসুদ

14

তজুমদ্দিনে ৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক

15

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ৫২৭ থানায় নতুন ওসি নিয়োগ

16

তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

17

উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20