.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

৮ বিভাগের ১৫৮ ইউএনও বদলি করেছে অন্তর্বর্তীকালীন সরকার


নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশের আট বিভাগের মোট ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একযোগে বদলি করার নির্দেশ দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত ইউএনওদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। কেউ নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সেদিন বিকেল থেকেই তাকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে।

এছাড়া কোনো কর্মকর্তার আগের দপ্তর পরিবর্তন হয়ে থাকলে তিনি নতুন দপ্তরের নাম উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানায় মন্ত্রণালয়।

এর আগে একই দিনে দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে আরও শক্তিশালী ও সুষ্ঠুভাবে পরিচালনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব ফেলবে

1

ভোলায় বিএনপি-বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, আহত অন্

2

মেরা পিক জয় করলেন চবির সাবেক শিক্ষার্থী রায়হান

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

5

বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

6

দেশে সোনার দাম এক লাফে কমল ১০ হাজার টাকার বেশী

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

ভোলায় নারী গ্রেপ্তারে ক্ষোভ, ডাকসু ভিপির নিন্দা

10

জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগ নেতাকর্মীর তালি

11

তজুমদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ

12

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা

13

বর্তমান প্রশাসন নিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব: মন্ত

14

চরফ্যাশনে দেয়াল নির্মাণ নিয়ে মসজিদ ও মাদ্রাসার দ্বন্দ্ব।

15

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

16

প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মহাযজ্ঞে গভীর উদ্বেগ জানিয়েছে

17

মনপুরায় জমি নিয়ে বিরোধ: অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ,

18

জকসু নির্বাচন আগামী ২২ ডিসেম্বর

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20