.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু


নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন,
“কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না; অভিযোগের বস্তুনিষ্ঠতাই এখানে মূল বিষয়।

নিকুঞ্জ-১ এর লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিনতলা বিশিষ্ট একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে বসবাস করছেন আবদুল হামিদ। ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করার পর তিনি সেখানে পরিবারসহ ওঠেন।

অভিযোগ রয়েছে, বাড়িটির দুপাশের রাস্তা বাধাগ্রস্ত করে হাঁটার পথ তৈরি, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ নির্মাণ এবং খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনের কাজের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার হয়েছে। এসব প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখানো ও নিয়মবহির্ভূত কাজ করার কারণে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে দুদক ইতোমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে বলে জানিয়েছে কমিশন।

দুদকের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় কাগজপত্র, সরকারি ব্যয় সংক্রান্ত তথ্য ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত নথি পরীক্ষা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার

1

নীরবে গড়ে উঠছে জনসমর্থন: মাঠপর্যায়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে আলোচন

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

আগামী মাসে দেশে আসছেন তারেক রহমান

4

শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব ন

5

পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্

6

ঘূর্ণিঝড় মন্থা

7

শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্ব

8

শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে ড. হাফিজ

9

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সা

10

জকসু নির্বাচনে শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলকে ন

11

৮০ আসনে অনড় ইসলামী আন্দোলন, জামায়াতের নেতৃত্বাধীন জোট ছাড়ার

12

আগামীকাল জামায়াতসহ আট দলের বিক্ষোভ কর্মসূচি

13

তজুমদ্দিনে জামায়াত প্রার্থীর উঠান বৈঠক

14

সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ৯ কর্মকর্তা বদলি–পদায়ন

15

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ, চূড়ান্ত সুপারিশ পেলেন ১,৬৮১

16

ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান

17

ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর: বাংলাদেশ

18

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

19

পঞ্চগড়ে মহাসড়কে পাথর-বালু রাখলে মোবাইল কোর্টে কারাদণ্ড—কঠোর

20