.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লা-৫ আসনে জামায়াতের প্রচারণা সরানো হলেও অক্ষত বিএনপি প্রার্থীর গেইট-ফেস্টুন


নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশনা অনুযায়ী, তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীদের নিজ নিজ খরচে সব ধরনের প্রচার সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে তফসিল ঘোষণার ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিভিন্ন এলাকায় এখনো বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণা গেইট ও ফেস্টুন অক্ষত অবস্থায় দেখা গেছে। কুমিল্লা–কসবা সড়কের ফকির বাজার, কালিকাপুর ও শংকুচাইল বাজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এসব প্রচারণা সামগ্রী চোখে পড়েছে।

অন্যদিকে, একই আসনে জামায়াত মনোনীত প্রার্থীর একাধিক ব্যানার ও ফেস্টুন গ্রাম পুলিশের তৎপরতায় ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। বুড়িচং পৌরসভার একাধিক গ্রামে প্রশাসনের উদ্যোগে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ও ফেস্টুন সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। জামায়াত নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা নিজেদের ব্যানার ও ফেস্টুন সরিয়ে নিয়েছেন। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থীর একাধিক প্রচার গেইট ও ফেস্টুন এখনো অক্ষত থাকলেও প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।

জামায়াত নেতাদের দাবি, নির্বাচনী আইন বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন যেন সমান ও নিরপেক্ষ আচরণ করে। তারা আশা প্রকাশ করেন, আইন প্রয়োগে দ্বিমুখী নীতি পরিহার করে সব প্রার্থীর ক্ষেত্রে সমভাবে নির্দেশনা কার্যকর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর উচ্ছেদ অভিযান– যা ভাবছেন শিক্ষার্থীরা

1

বগুড়ায় জামায়াত প্রার্থী সোহেলের গণসংযোগ

2

চরফ্যাশনে দেয়াল নির্মাণ নিয়ে মসজিদ ও মাদ্রাসার দ্বন্দ্ব।

3

আ. লীগ প্রতিহতে মাঠে থাকার ঘোষণা ডাকসুর

4

শেরপুরে জালটাকাসহ যুবক গ্রেপ্তার

5

ছাত্রদলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না হলে লাল কার্ড দেখাবে

6

জকসু নির্বাচন স্থগিত,ক্ষুদ্ধ শিক্ষার্থীরা!

7

লাখো মানুষের অংশগ্রহণে শরিফ ওসমান হাদির জানাজা

8

আগামী নির্বাচনে বিতর্কিত কর্মকর্তারা দায়িত্বে থাকবেন না: ইসি

9

জাতীয় নাগরিক পার্টির জন্য ইসিতে যুক্ত হলো ‘শাপলা কলি’ প্রতীক

10

নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে অংশ নেবে এনসিপি

11

মহান বিজয় দিবসে বগুড়ায় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রশিবিরের ‘রা

12

৮০ আসনে অনড় ইসলামী আন্দোলন, জামায়াতের নেতৃত্বাধীন জোট ছাড়ার

13

তজুমদ্দিনে ২৮ অক্টোবর লগী-বৈঠা তাণ্ডবের নিন্দায় বিক্ষোভ মিছি

14

বোরহানউদ্দিনে ডজনখানেক আওয়ামী লীগ নেতার ধানের শীষে ভোট চাওয়া

15

বিডিআর বিদ্রোহ: গাজীপুর কারাগার থেকে ৩৫ সাবেক সদস্যের মুক্তি

16

আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে-হাসনাত আব

17

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

18

মনপুরায় ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে উপকূল ফাউন্ড

19

বান্দরবানে প্রবাসীর বাড়ি থেকে চুরি যাওয়া ১১ ভরি স্বর্ণালংক

20