.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতকে নিশ্চিহ্ন করতে চাওয়া শক্তিরাই নিশ্চিহ্ন হয়ে গেছে: এটিএম আজহারুল ইসলাম


নিজস্ব প্রতিবেদকঃ

জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল যারা, তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

বুধবার (১২ নভেম্বর) সকালে ফেনীর দাগনভূঞায় জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, “আমরা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না। আমরা স্বাধীনতার পক্ষে, তবে ভারতের বিরুদ্ধে ছিলাম। এজন্য আমাদের স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই মিথ্যা মামলায় জামায়াতের মজলুম নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “যারা জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে উল্লাস করেছে, তারা আজ কোথায়? আমাদের মহান নেতা শহীদ মীর কাসেম আলী বিদেশে থাকা অবস্থায়ও দেশে ফিরে এসেছিলেন দেশের প্রতি ভালোবাসা থেকে। তিনি বলেছিলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা যদি অপরাধ হয়, তবে যা হওয়ার হবে। পরে মিথ্যা মামলায় তাকে ফাঁসিতে ঝোলানো হয়।”

আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াত নেতা বলেন, “আওয়ামী লীগ তাদের অসহায় নেতাকর্মীদের ফেলে রেখে কোটি কোটি টাকা পাচার করে বিদেশে পালিয়েছে। কিন্তু যারা দেশের পক্ষে কাজ করে, তারা পালায় না।”

আগামী নির্বাচনে জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন, আমরা কেমন কাজ করি। ক্ষমতায় গেলে দুর্নীতি-অনিয়মমুক্ত রাষ্ট্র গড়ে তুলব।”

সভায় সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ফখরুদ্দিন মানিক এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তজুমদ্দিনে জামায়াত প্রার্থীর উঠান বৈঠক

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্

3

ভোলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

4

ডাকসু নেত্রী উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে আগুন: কক

5

লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

6

“ইশ্বরদীর হামলা পরিকল্পিত; সন্ত্রাসের কাছে মাথা নত করবে না জ

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

ভোলায় ১২ নভেম্বরের সেই ভয়াল রাতের ক্ষত আজও শুকায়নি

9

বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিং

10

মহান বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের যুব ম্

11

নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জামায়াতের নির্বাচনী ই

12

বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের

13

জাতীয় নাগরিক পার্টির জন্য ইসিতে যুক্ত হলো ‘শাপলা কলি’ প্রতীক

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

সম্প্রীতি ম্যাচে টাইব্রেকারে জয়ে চ্যাম্পিয়ন ‘টিম ডিপ্লোমেটস

16

ভোলায় গোলাম নবী আলমগীরকে বর্ণাঢ্য শোভাযাত্রায় বরণ

17

বান্দরবানে প্রবাসীর বাড়ি থেকে চুরি যাওয়া ১১ ভরি স্বর্ণালংক

18

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যেই গণভোট চায় খেলা

19

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে

20