.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানে নাফাখুম ঝরনায় পড়ে পর্যটক নিখোঁজ


নিজস্ব প্রতিবেদকঃ

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝরনায় পা পিছলে পড়ে মো. ইকবাল হোসেন (২৫) নামে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকার ডেমরা সারুলিয়া এলাকা থেকে আসা ১১ সদস্যের একটি পর্যটক দল নাফাখুম ভ্রমণে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শুক্রবার বিকেলে সফরসঙ্গীদের সঙ্গে ঝরনার কাছে ছবি তুলতে ও ঘুরতে যান ইকবাল। এ সময় হঠাৎ পা পিছলে তিনি ঝরনায় পড়ে যান। সহযাত্রীদের চেষ্টার পরেও তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মিলেনি।

খবর পেয়ে বান্দরবানের বিজিবি সদস্যরা স্থানীয়দের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। দুর্গম নাফাখুম এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার বলেন, “পর্যটক নিখোঁজের খবর পেয়ে আমরা দলের সঙ্গে যোগাযোগ করেছি। নিখোঁজ ইকবাল ঢাকার ডেমরা সারুলিয়া এলাকার বাসিন্দা। তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”

স্থানীয়রা ও বিজিবি সদস্যরা যৌথভাবে পুরো এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছেন। এখনো ইকবালের খোঁজ না পাওয়ায় পরিবার ও সফরসঙ্গীরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নেত্রী উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে আগুন: কক

1

আসন্ন জাতীয় নির্বাচন প্রার্থী চূড়ান্তে বিএনপির স্থায়ী কমিটির

2

চীনের অর্থায়নে চবিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘কনফুসিয়াস সেন্

3

কামরুজ্জামান আহবায়ক ও লোকমান সদস্য সচিব চরফ্যাশন সাংবাদিক ইউ

4

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে প্রাণ গেল মায়ের, আহত মেয়ে

5

মহানবী (সা.)-এর জীবনাদর্শে গড়তে হবে নৈতিক ও মানবিক সমাজ: ভোল

6

একটি বিশেষ পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন পেছানো হয়েছে’

7

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সা

8

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে

9

জকসু নির্বাচন স্থগিত,ক্ষুদ্ধ শিক্ষার্থীরা!

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

আমের মিষ্টি আয়োজনে মুখর স্যার এ এফ রহমান হল

12

ইরানে বিশাল সোনার মজুত: বিপর্যস্ত অর্থনীতিতে ফিরে আসছে নতুন

13

রাষ্ট্রযন্ত্র ধ্বংস করেছে ফ্যাসিবাদী শাসন-ড. এনামুল হক চৌধ

14

বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্

15

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হে

16

সংসদে বিএনপির সিদ্ধান্ত বদল নিয়ে বিতর্ক

17

দৌলতখানে জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা:

18

মনপুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20