.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

শরীফ উসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ভোলা পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ


বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা 

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলনের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার ঘটনায় অতিদ্রুত খুনীদের বিচারের দাবিতে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা
“তুমি কে, আমি কে—হাদি হাদি”,
“দিল্লি না, ঢাকা—ঢাকা ঢাকা”,
“আপোষ না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ঘণ্টাব্যাপী চলা এ প্রতিবাদ মিছিলে বক্তারা বলেন, শরীফ উসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক। তাকে প্রকাশ্যে গুলি করার ঘটনা প্রমাণ করে দেশে এখনো সন্ত্রাস ও হত্যার রাজনীতি সক্রিয় রয়েছে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা-বরিশাল সেতু সহ ৫ দফা দাবিতে বোরহানউদ্দিনে বিদ্যুৎ কেন্দ

1

নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জামায়াতের নির্বাচনী ই

2

ইরানে বিশাল সোনার মজুত: বিপর্যস্ত অর্থনীতিতে ফিরে আসছে নতুন

3

ভোলা পৌর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

4

নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে অংশ নেবে এনসিপি

5

রক্ত ও প্রতিরোধের গৌরবগাথা: ১৩ ডিসেম্বর হানাদারমুক্ত আক্কেলপ

6

জমি নিয়ে বিরোধের জেরে চরফ্যাশনে ইমামকে নারী নির্যাতন মামলায়

7

গৌরনদীতে একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ

8

শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব ন

9

আগুন কেড়ে নিল জীবিকার সম্বল, নিঃস্ব ৭ দোকান মালিক

10

নারী হেনস্তার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন, প্রশাসনের হ

11

চট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো সাবেক আ. লীগ

12

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যাল

13

জকসু নির্বাচন স্থগিত,ক্ষুদ্ধ শিক্ষার্থীরা!

14

বোরহানউদ্দিনে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, মা-বাবা গুরুতর আ

15

বিএনপি’র আদর্শিক দিকভ্রান্তি ও নীতিগত পুনর্গঠনের আহ্বান শিবি

16

বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

17

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ:

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা

20