.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

আগামী সংসদ ৯ মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে


নিজস্ব প্রতিবেদক:
আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭০ দিন (প্রায় ৯ মাস) সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এ সময়ের মধ্যে গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে এমন সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

তবে সংসদ যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে বিকল্প প্রস্তাবও দিয়েছে কমিশন। প্রস্তাব অনুযায়ী, সরকার সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলো সংবিধান সংশোধনী আইনের খসড়া বিল আকারে তৈরি করবে এবং তা গণভোটে উপস্থাপন করা হবে। গণভোটে অনুমোদন পেলে সংবিধান সংস্কার পরিষদ বিলগুলো মূল ভাব ঠিক রেখে অনুমোদন করবে। যদি ২৭০ দিনের মধ্যে সংসদ তা অনুমোদন না করে, তবে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে।

আজ মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সংবাদ সম্মেলনে আলী রীয়াজ বলেন, গণভোট অনুষ্ঠানের জন্য সরকারকে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো সময় গণভোট আয়োজন করা যেতে পারে।

তিনি আরও বলেন, গণভোটে একটি প্যাকেজ প্রশ্ন থাকবে—যেখানে সনদ ও খসড়া বিল সমর্থন করা হচ্ছে কি না, তা জানতে চাওয়া হবে।

রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, এসব বিষয় সরকারকে জনগণের কাছে নিয়ে যেতে বলা হয়েছে। জনগণের রায় পাওয়ার পর রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। কমিশন ৪৮টি বিষয়ে জনগণের সম্মতি ও অসম্মতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মহাযজ্ঞে গভীর উদ্বেগ জানিয়েছে

1

বোরহানউদ্দিনে কোরআন হাফেজদের তেলাওয়াত ও মিলাদ মাহফিলে খালেদা

2

জামায়াতের মনোনয়ন পেলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

3

ভোলা পৌর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

ডাকসুর উচ্ছেদ অভিযান– যা ভাবছেন শিক্ষার্থীরা

6

চরফ্যাশনে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ছাগল

7

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা, প্রগতি

8

রক্ত ও প্রতিরোধের গৌরবগাথা: ১৩ ডিসেম্বর হানাদারমুক্ত আক্কেলপ

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

ঝালকাঠির কাঠালিয়ায় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে বিএনপি মনোনয়

11

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন সভাপতি আতিকুর রহমান ও সম্পাদক

12

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

13

রাবিতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য নবীনবরণ

14

চরের জমির পাকা ধান নিয়ে স্থানীয় কৃষক ও বিএনপি নেতাদের মধ্যে

15

শহীদ ওজায়ের পরিবারের পাশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি

16

বোরহানউদ্দিনে মসজিদের ইমামকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিলক

17

মেট্রোরেল পিলারের অংশ পড়ে প্রাণ গেল পথচারীর

18

বোরহানউদ্দিনে জামায়াত সমর্থকের উপর সশস্ত্র হামলা: এলাকায় উত্

19

ভোলা–২ আসন: জোট রাজনীতির জটিল সমীকরণ

20