.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত্যু, জানাজায় জনস্রোত


নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ২৫ বছর।

মঙ্গলবার রাত ১০টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার নিজ গ্রাম ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে ত্বকীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে এলাকার মানুষসহ দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ উপস্থিত হন।

জানাজার আগে এক হৃদয়বিদারক মুহূর্তে ত্বকীর বাবা মাদরাসা শিক্ষক মাওলানা বদিউল আলম তার আবেগঘন বক্তব্যে বলেন,
“আমার ছেলে হাসপাতালে আইসিইউতে যতটুকু প্রাণশক্তি ছিল, সেটুকু দিয়েই জিকির করেছে। আমি তার প্রতিটি নিঃশ্বাসে জিকিরের শব্দ শুনেছি। আমি আল্লাহর কাছে আরজি করেছিলাম যদি তার হায়াত না থাকে, তাহলে তাকে ঈমানের সাথে কবুল করে নিও।”
তিনি আরও বলেন,

“ত্বকী জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইসলামের নিয়ম অনুযায়ী জীবন যাপন করত আমার ছেলে। আমি জানি, আমার রবের সন্তুষ্টিই বড় বিষয়। আমি দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করেছি, তাকে সাদা কাপড়ে মুড়িয়ে বাড়ি এনেছি, জান্নাতে পৌঁছে দেবো বলে।”
হাফেজ সাইফুর রহমান ত্বকী ২০০০ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাওলানা বদিউল আলমের পাঁচ ছেলের মধ্যে জ্যেষ্ঠ। মারকাযুত তাহফিজ মাদ্রাসা থেকে তিনি হিফজ সম্পন্ন করেন এবং একাধিকবার কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন।

দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ত্বকীর অর্জন ছিল উজ্জ্বল। তিনি জর্ডান, কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। এছাড়া এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো’ সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রশংসা অর্জন করেন।
বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন।
জানাজা শেষে ত্বকীর মরদেহ উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে দাফন করা হয়।

তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুতে অসংখ্য মানুষ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমের মিষ্টি আয়োজনে মুখর স্যার এ এফ রহমান হল

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

আজ ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে দ

3

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ দখল ও যানবাহন পার্

4

নীরবে গড়ে উঠছে জনসমর্থন: মাঠপর্যায়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে আলোচন

5

ভোলা–বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

6

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

রাবিতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য নবীনবরণ

9

জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগ নেতাকর্মীর তালি

10

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধ

13

জুলাই শহীদ দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের কবর জিয়ারত

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

চবিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

16

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত

17

ভোলায় নারী কর্মী কে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্

18

ভোলায় নারী গ্রেপ্তারে ক্ষোভ, ডাকসু ভিপির নিন্দা

19

সকলকে সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী-ডাঃ

20