.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেড় লক্ষ পুলিশ সদস্য কাজ করছে-ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।


মেঘনা দর্পন ডেস্কঃ
আসন্ন জাতীয় নির্বাচনকে পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। দেড় লক্ষ পুলিশ সদস্য মাঠে থেকে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান পুলিশ লাইনে পুলিশ সদস্যদের জন্য নির্মিত জিমনেসিয়াম ও পুলিশ সহায়তা বক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, “সমতল এলাকার চেয়ে পাহাড়ি দুর্গম এলাকায় নির্বাচন সম্পন্ন করা অনেক বেশি কঠিন। তাই নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। নির্বাচনের আগে পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে।”

তিনি আরও বলেন, “পুলিশের মনোবল চাঙা করতে আসন্ন নির্বাচন বড় একটি সুযোগ তৈরি করেছে। ৫ আগস্টের পর পুলিশের মধ্যে যে আস্থা-হীনতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এর আগে ডিআইজি পুলিশ লাইনে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. হাসান ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী জাতীয় নির্বাচনে যুবকদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান

1

বরিশালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

2

বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও সুশাসনের দেশ -নিজামুল হক নাঈম

3

বোরহানউদ্দিনে দুই মাদকসেবীর জেল ও জরিমানা

4

বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত অচল মিরাজের জীবনের আলো জ্বালাল উ

5

আসন্ন জাতীয় নির্বাচন প্রার্থী চূড়ান্তে বিএনপির স্থায়ী কমিটির

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

শেখ হাসিনা–রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদক মামলার রায় ১ ডিসেম

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

জমিতে বিষপ্রযুক্ত সার ছিটিয়ে খামারির ১৩ হাঁস নিধন

11

স্কুল ও কলেজের জন্য 'এমপিও নীতিমালা-২০২৫' জারি: নতুন জনবল কা

12

চরফ্যাশনে জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রমে বাধা ও হামলার অ

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ, চূড়ান্ত সুপারিশ পেলেন ১,৬৮১

15

প্রাথমিকভাবে ২৩৮ আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা

16

নূরুল কবিরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের বি

17

তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

18

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: কবিতায় উপজেলা পর্যায়ে প্রথম তাহা চ

19

আবারো জামায়াতের 'আমীর' নির্বাচিত ডা. শফিকুর রহমান

20