.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলায় নিহত ১, আহত ২


মেঘনা দর্পন ডেস্কঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন আইটি গেট এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইমদাদুল ইসলাম (৪০)। তিনি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন।

আহতরা হলেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) এবং মিজানুর রহমান (৩৮)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাতে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে দলীয় অফিসে বৈঠক করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা মুখোশধারী দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে এবং চার রাউন্ড গুলি ছোঁড়ে। এতে অফিসের ভেতরে থাকা ইমদাদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে খান জাহান আলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি অ-বিস্ফোরিত বোমা ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে টার্গেট করেই এ হামলা চালানো হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

খান জাহান আলী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, “ঘटनাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।”

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় কুয়েট রোড ও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফাঁসির আদেশ

1

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের

2

কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচনকে সামনে রেখে ভোলায় তিন উপজেল

3

ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ

4

মনপুরায় ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে উপকূল ফাউন্ড

5

হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন সাংবাদিক আবদুল মালেক

6

ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবে

7

বগুড়ায় লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্টে মামা

8

নারী বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা

9

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: হামিদু

10

ঝিনাইদহে গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও ছাত্

11

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

12

জামায়াত নিয়ে বিএনপি নেতার বিভ্রান্তিকর বক্তব্য , জামায়াতের প

13

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ:

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

জাতীয় নির্বাচনে সারাদেশ রেড–ইয়েলো–গ্রিন জোনে ভাগ হবে: নির্বা

16

রাবিতে হিজাব ও ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবা

17

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

আচরণবিধি নিশ্চিতে শুক্রবার মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রে

20