.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত নিয়ে বিএনপি নেতার বিভ্রান্তিকর বক্তব্য , জামায়াতের প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদকঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খাঁন জামায়াতের বিরুদ্ধে বিভ্রান্তিকর অভিযোগ তুলেছেন বলে দাবি করেছে উপজেলা জামায়াত।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) হাসাননগর ইউনিয়নে ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে সরোয়ার আলম বলেন, “জামায়াত বলতেছে রোজা-পুজা সমান, কোরআনের আইন বদলাইয়া দেওয়ার ক্ষমতা আছে, তারা বলতেছে কোরআন কিছুই না—শুভংকরের ফাঁকি। তাই জামায়াতের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, সামনে নির্বাচনকে সামনে রেখে তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলাম। “একসময় তারা বিএনপির সঙ্গে ছিল, এখন বিএনপির বিরুদ্ধেই অবস্থান করছে,” মন্তব্য করেন তিনি।

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মাওলানা ফজলুল করিমকে উদ্দেশ করে সরোয়ার দাবি করেন, “তিনি একদিনও জেল খাটেননি, কোনো মামলাও নেই, রাজপথে ভোটের আন্দোলনে কখনো নামেননি।”

সরোয়ার আলম আরও অভিযোগ করেন, “জামায়াত নেতা ফজলুল করিম একজন মানুষকেও এক টাকাও সাহায্য করেননি, জনগণের পাশে ছিলেন না। আজকে এমপি হতে এসেছেন এর বিপরীতে তিনি ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তবে এসব অভিযোগকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক বিভ্রান্তি’ বলে আখ্যা দিয়েছেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাকসুদুর রহমান। তিনি বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদের নেতা ফজলুল করিম বহু সংখ্যক মামলার আসামি ছিলেন। হরতালে গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রদ্রোহীতার মিথ্যা অভিযোগে তিনি দীর্ঘদিন কারাবরণ করেছিলেন। বোরহানউদ্দিন ও দৌলতখানের শীর্ষ নেতৃবৃন্দ সহ  শত শত নেতাকর্মীরা মিথ্যা মামলায় কারাবরণ করেছিলেন। উপজেলা  বিএনপি নেতারা এর সাক্ষী আছেন।

তিনি দাবি করেন, দীর্ঘ এক যুগের বেশি সময় জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করা ফজলুল করিমের নেতৃত্বেই ভোলায় বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াতের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রেখেছেন।

উপজেলা জামায়াত আমীর আরো বলেন, জামায়াত ইসলামী যুগের পর যুগ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে জামায়াত দাঁড়িয়েছে এবং ২৪ এর গণ অভ্যুত্থানে  নিহত বোরহানউদ্দিন ও দৌলতখানের ১৩ পরিবারকে ২ লক্ষ টাকা করে ২৬ লক্ষ টাকা অনুদান দিয়েছে। আহতদের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যায় করেছে।

বিএনপির ঐ অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, সদস্য সচিব কাজী মো. আজম, সেলিম হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

বোরহানউদ্দিনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও শিক্

2

মনপুরায় জেলেদের খাদ্য সহায়তায় অনিয়মের অভিযোগ

3

পীরগঞ্জে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্র

4

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত ‘আল-বেীরুনি স্ট্রাকচারা

5

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের শপথগ্র

6

নীরবে গড়ে উঠছে জনসমর্থন: মাঠপর্যায়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে আলোচন

7

আচরণবিধি নিশ্চিতে শুক্রবার মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রে

8

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে, নেশাগ্রস্ত ও মানসিক রোগীরা

9

দেবিদ্বারে শিবিরের সাবেকদের প্রীতি সমাবেশে রসমালাই নিয়ে উপস্

10

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৬ দিন ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে

11

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্ম

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

ভোলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

14

হাসপাতালে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরকে দেখতে গেলেন বিএনপি

15

লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

16

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

17

৮০ আসনে অনড় ইসলামী আন্দোলন, জামায়াতের নেতৃত্বাধীন জোট ছাড়ার

18

অতিরিক্ত সরবরাহের পূর্বাভাসে কমছে জ্বালানি তেলের দাম, বাড়ছে

19

দৌলতখানে সাপের ছোবলে বাবলুর মৃত্যুতে পরিবারের পাশে দৌলতখানের

20