.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত পবিত্র কুরআন বিতরণ


ঝিনাইদেহ প্রতিনিধিঃ

আলোকিত ও নৈতিক প্রজন্ম গঠনের প্রত্যয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহের শৈলকুপা পৌর শাখার উদ্যোগে উন্মুক্ত পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ হলরুমে “কুরআন ব্রিজ: দ্য গিফট অব গাইডেন্স” শীর্ষক ব্যানারে শতাধিক শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রশিবির সভাপতি মুজাহিদুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি ইব্রাহিম খলিল। প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. বিধান চন্দ্র বিশ্বাস। এছাড়া কলেজের শিক্ষক ড. নাসিরুদ্দিন পল্লব, খাজা নাজিমুদ্দিন এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, কুরআন মানবজাতির চূড়ান্ত দিকনির্দেশনা। যে হৃদয়ে কুরআনের আলো প্রবেশ করে, সেই হৃদয় কলুষমুক্ত হয়। তরুণ প্রজন্মকে নৈতিকতা, আদর্শ ও সত্য পথের দিকে এগিয়ে নিতে কুরআনের বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে কুরআন তুলে দেওয়া কোনো সাধারণ উপহার নয়—এটি জীবন পরিবর্তনের শক্তি ধারণ করা এক পবিত্র দায়িত্ব।

আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের হাতে একে একে পবিত্র কুরআন তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শান্তিময় পরিবেশ; শিক্ষার্থীদের চোখে ফুটে উঠেছিল দায়িত্ববোধ, শ্রদ্ধা ও ভক্তির অনুরণন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে নাফাখুম ঝরনায় পড়ে পর্যটক নিখোঁজ

1

আচরণবিধি নিশ্চিতে শুক্রবার মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রে

2

এবার শিক্ষিকা মোনামীকে নিয়ে আপত্তিকর পোস্ট ঢাবি ছাত্রদল কর্ম

3

বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

4

৩১ দফা বাস্তবায়নে ভেড়ামারায় নারী দলের সমাবেশ

5

হিন্দুপল্লীতে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের গণসংযোগ

6

বোরহানউদ্দিনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

7

ভিসির সাথে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

ভোলায় কালবৈশাখী ঝড়ে দাখিল মাদ্রাসার চাল উড়ে গেল, লণ্ডভণ্ড অফ

10

তজুমদ্দিনে নবাগত ইউএনওকে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের শুভেচ্

11

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, উত্তাল ঢাবি

12

“ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব” — মুফতি ই

13

চূড়ান্ত প্রার্থী তালিকায় নতুন চমক আনছে বাংলাদেশ জামায়াতে ইসল

14

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

15

বোরহানউদ্দিনে রাজনৈতিক দল ও পেশাজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের

16

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

17

বোরহানউদ্দিনে তা’মীরুল উম্মাত মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্

18

হাজার বার ফাঁসি দিলেও শেখ হাসিনার গণহত্যার বিচার শেষ হবে না

19

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধ

20