.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে মহাসড়কে পাথর-বালু রাখলে মোবাইল কোর্টে কারাদণ্ড—কঠোর নির্দেশ জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদকঃ

পঞ্চগড়ে মহাসড়কে পাথর ও বালুর স্তূপ রেখে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। ঘন ঘন দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান হুঁশিয়ারি দিয়েছেন—মহাসড়কে যেকোনো অব্যবস্থাপনা আর সহ্য করা হবে না।
জেলা প্রশাসক জানান, মহাসড়কে পাথর-বালু রাখা মানুষের জীবনের জন্য সরাসরি হুমকি। ইতোমধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। তেতুলিয়ায় গণশুনানিতেও বিষয়টি নিয়ে কঠোর সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তেতুলিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। শুধু জরিমানাই নয়, প্রয়োজন হলে কারাদণ্ডও দেওয়া হবে। মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসন পঞ্চগড় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত।
গতকাল সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) তার ফেসবুক পোস্টে জেলা প্রশাসক লিখেন—
“পঞ্চগড়ে মহাসড়কে পাথর-বালু রাখবেন না। অনেক দুর্ঘটনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্টের নির্দেশ দিয়েছি। কেউ দুর্ঘটনার কারণ হবেন না, জীবনহানির কারণ হবেন না। তেতুলিয়ায় মোবাইল কোর্ট চলছে। প্রয়োজন হলে কারাদণ্ড দেওয়া হবে। মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসন পঞ্চগড় দৃঢ় প্রতিজ্ঞ।”
জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে সোশ্যাল মিডিয়াভিত্তিক ইসলামি কনটেন্ট ও ধর্মীয় কর

1

৮০ আসনে অনড় ইসলামী আন্দোলন, জামায়াতের নেতৃত্বাধীন জোট ছাড়ার

2

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

3

তজুমদ্দিনসহ উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে শতাধিক পরিবার ক্ষতিগ্রস

4

চিনির দাম তিন বছর পর ১০০ টাকার নিচে, বাজারে স্বস্তির হাওয়া

5

মেডিকেল ছাত্র রাফির মাকে নিয়ে বাজারে গিয়ে ফিরলেন লাশ হয়ে"

6

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলিতে একজন নিহত

7

জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কূটকৌশল জনগণ মানবে না — মুহাম্ম

8

চবিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

11

জাতীয় নির্বাচনে সারাদেশ রেড–ইয়েলো–গ্রিন জোনে ভাগ হবে: নির্বা

12

ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর: বাংলাদেশ

13

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের ম

14

বোরহানউদ্দিনে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন “আমরা দালাল নই, সে

15

ভয়াল ও রক্তাক্ত ২৮ অক্টোবর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক

16

প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মহাযজ্ঞে গভীর উদ্বেগ জানিয়েছে

17

মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদল কর্

18

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় শিল্পের প্রদর্শনী

19

জুলাই শহীদ দিবসে বোরহানউদ্দিনে শহীদ নাহিদের কবর জিয়ারত ও দো

20