.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনের কুঞ্জেরহাটে আল-হিকমা মাদরাসার ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই—বোরহানউদ্দিন উপজেলা জামায়াত


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে দলটি। শুক্রবার (১২ ডিসেম্বর) ফেসবুকে কুঞ্জেরহাট আল-হিকমা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার শিক্ষক মোঃ জাকির হোসেনকে জড়িয়ে একটি ভিডিও/ঘটনা ভাইরাল হলে একটি মহল তাকে জামায়াত নেতা হিসেবে প্রচার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবুল কালাম বলেন, অভিযুক্ত মোঃ জাকির হোসেনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো দূরতম সম্পর্কও নেই। তিনি জামায়াতের নেতা তো ননই, এমনকি কোনো পর্যায়ের কর্মী বা সহযোগীও নন। সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে অসত্য তথ্য প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দাঁড়ি-টুপি পরিহিত ব্যক্তিদেরকে জামায়াতের সঙ্গে জড়িয়ে প্রচার করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে বলেও অভিযোগ করা হয়।

এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের যেকোনো ঘটনার সত্যতা যাচাই না করে কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

 অন্যদিকে ঐ মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ শাহিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এটি ২২-০৯-২০২৫ তারিখের একটি তুচ্ছ ঘটনা। যাহা মীমাংসা  হয়ে গেছে এবং ঐ শিক্ষক কে তখনই চাকুরী থেকে বরখাস্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে: অর্থ উপদেষ্টা সা

1

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত নার্স, সরকারি আবাসনে স্বামীর দখল

2

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

3

জমিতে বিষপ্রযুক্ত সার ছিটিয়ে খামারির ১৩ হাঁস নিধন

4

৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ২১ হাজার

5

শিক্ষা খাতে ৪৩ অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ, চালু হচ্ছে ‘এডু-

6

বিসিবিতে অ্যাডহক কমিটি: প্রধান তামিম ইকবাল

7

বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও সুশাসনের দেশ -নিজামুল হক নাঈম

8

গণভোটের পর বাংলাদেশে নির্বাচন হবে: নাসির উদ্দিন পাটওয়ারী

9

শীঘ্রই নরসিংদীর আইনশৃংখলার উন্নয়নে যৌথ অভিযান পরিচালিত হবে

10

আ. লীগের কর্মসূচির জবাবে পালটা কর্মসূচি জুলাই ঐক্যের

11

ধামরাই–সাভার–আশুলিয়ায় সাংবাদিকদের নতুন সংগঠন ‘টেলিভিশন রিপোর

12

বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না

13

দৌলতপুরে চিচিঙ্গা চাষে বাজিমাত

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

জামায়াতসহ ৮ দলের বরিশালের সমাবেশকে স্বাগত জানিয়ে বোরহানউদ্দি

16

মাধবদী প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক

17

সাওদা সুমীর গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন, ৮ দফা দাবি পেশ

18

জকসু নির্বাচন পেছানোর গুঞ্জন, ২২ ডিসেম্বরই নির্বাচন চান শিক্

19

জকসু নির্বাচনে "অদম্য জবিয়ান ঐক্য" নামে শিবির ও আপ বাংলাদেশে

20