.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে টুপি-দাড়িওয়ালাদের জামায়াত বানিয়ে বিএনপিতে যোগদান: ‘পুরোপুরি মিথ্যা ও নাটক’ বলছে জামায়াত



আবু আব্দুল্লাহ ওয়াফি

ভোলার বোরহানউদ্দিনে ‘জামায়াতে ইসলামী’র কিছু নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছে — বিএনপির এমন দাবিকে “চরম অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানোর ব্যর্থ চেষ্টা” বলে প্রত্যাখ্যান করেছে স্থানীয় জামায়াত।

১৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের গণসংবর্ধনা অনুষ্ঠানে এক পর্যায়ে ঘোষণা দেওয়া হয়, ত্রিশজন জামায়াত কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে কয়েকজনের নামও উচ্চারণ করা হয়।

তবে উপজেলা জামায়াত বলেছে— ঘোষিত সেই ব্যক্তিদের কেউই জামায়াতের নেতা-কর্মী নন, বরং তাদের কেউই কখনো সংগঠনের সদস্যও ছিলেন না। এমনকি যাদের নাম প্রচার করা হয়েছে, তাদের মধ্যে একজনও জামায়াতের কোনো স্তরের দায়িত্বশীল ছিলেন না, অনেকেই আজকেই প্রথম দেখেছেন বলে দাবি সংগঠনটির।

‘অস্তিত্বহীন পদ বানিয়ে বিভ্রান্তি’

বিএনপির সমাবেশে ‘পৌর জামায়াতের জয়েন্ট সেক্রেটারি’ পরিচয়ে মোতাহার হোসেন নামে এক ব্যক্তির যোগদানের কথা বলা হয়। কিন্তু উপজেলা জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে— “জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে ‘জয়েন্ট সেক্রেটারি’ নামে কোনো পদ অতীতে ছিল না, এখনো নেই।”

বিবৃতিতে জামায়াত জানায়, “টুপি-দাড়িওয়ালা কয়েকজনকে জামায়াতের কর্মী বানিয়ে প্রচার করা রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ। কেউ চাইলেই একদিনে জামায়াতের নেতা-কর্মী হতে পারে না।”

জামায়াতের দাবি অনুযায়ী, ঘোষিত নামগুলোর মধ্যে মাওলানা আবুল ফয়েজ নামে যিনি আছেন, তিনি উপজেলার ছাগলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার ছিলেন এবং ব্যক্তিগতভাবে নৈতিক অনিয়মের অভিযোগে বহিষ্কৃত হন। তিনি কখনো জামায়াতের সদস্য বা সমর্থক ছিলেন না।

বিএনপির পক্ষ থেকে আবুল ফয়েজের অনুসারী হিসেবে আব্দুল করিম, আলমগীর ও মোতাহার নামের ব্যক্তিদেরও জামায়াতে যুক্ত বলে প্রচার করা হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান ও সেক্রেটারি আবুল কালামের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্যকে “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে নিন্দা জানানো হয়।

‘বিএনপির রাজনৈতিক হীনমন্যতা’

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান বলেন, “একটি মহল জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অসত্য সংবাদ প্রচার করছে। ৫ আগস্টের পর বিএনপির রাজনৈতিক আদর্শ কিংবা কর্মকাণ্ডে এমন কিছুই নেই, যা দেখে আমাদের কর্মীরা তাদের দলে যোগ দেবে। এটা তাদের রাজনৈতিক হীনমন্যতারই বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “আজ যেভাবে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে— জামায়াত থেকে ৩০ জন বিএনপিতে যোগ দিয়েছে— তা সম্পূর্ণ মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।”

এ বিষয়টি জানতে প্রতিবেদক বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সভাপতি সিহাব হাওলাদার কে মুঠফোনে কল দিলে তিনি বলেন- ‘আজকে আমাদের এক সমাবেশে জামায়ায়াতের ত্রিশ জন যোগদান করেছেন। যদিও জামায়াতের কোন ব্যক্তির নাম ও পদবী জানতে চাইলে তিনি বলেন তারা জানা নেই, তা উপজেলা বিএনপির সহ-সভাপতির কাছে লিষ্ট আছে।”

দৌলতখানেও একই অপতথ্য

বোরহানউদ্দিনের পাশাপাশি ভোলা-২ আসনের আরেক অংশ দৌলতখান উপজেলাতেও একই ধরনের “অপতথ্য প্রচারের” অভিযোগ তুলেছে জামায়াত।

দৌলতখান উপজেলা জামায়াতের আমির হাসান তারেক ও সেক্রেটারি আশরাফ উদ্দিন ফারুক যৌথ বিবৃতিতে বলেন, “বেশ কয়েকজন জামায়াত কর্মী বিএনপিতে যোগ দিয়েছে বলে সামাজিক মাধ্যমে ছড়ানো খবর সম্পূর্ণ মিথ্যা ও সাজানো নাটক। আমাদের কোনো নেতা-কর্মী বিএনপিতে যোগ দেননি।”

ভোলা-২ আসনে প্রার্থী যারা

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। তিনি ২০০১ সালে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে তিনি ২০০৮ সালের নির্বাচনে দুর্নীতির মামলার কারণে অংশ নিতে পারেননি।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ফজলুল করিম — যিনি দীর্ঘ সময় ভোলা জেলা জামায়াতের আমির ছিলেন এবং বর্তমানে কেন্দ্রীয় গবেষণা ইউনিটের সদস্য। তিনি ভোলা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যাপক এবং ভোলা বড় মসজিদের খতিব। ইসলামী বক্তা হিসেবেও তার বিশেষ পরিচিতি রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা

1

জামায়াত কর্মী শান্ত হত্যায় নিন্দা–প্রতিবাদ: দৃষ্টান্তমূলক শা

2

ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর: বাংলাদেশ

3

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ:

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

বাংলাদেশে সোশ্যাল মিডিয়াভিত্তিক ইসলামি কনটেন্ট ও ধর্মীয় কর

6

প্রাথমিকভাবে ২৩৮ আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা

7

পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে ভবনের অংশ ধসে ৩ পথচারীর মৃত্যু

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

শিবির সন্দেহে কাউকে মেরে ফেললেও আওয়ামী লীগ আমলে বিচার হতো ন

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়

13

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের

14

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

15

তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

16

টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

17

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: হাসপাতালে ডা. কামরুল ইসলা

18

বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

19

আ. লীগ প্রতিহতে মাঠে থাকার ঘোষণা ডাকসুর

20